ভিকি-ক্যাটরিনার বাড়ি ডিনারের নিমন্ত্রণ পেয়ে যা করলেন বিরুষ্কা জুটি…..

তাই আমি ক্যাটরিনাকে বলেছিলাম, আমাদের জন্য সাড়ে ৭ টার মধ্যে খাবার বানিয়ে রাখতে। তখন ক্যাটরিনা বলেন, ঠিক আছে ওই সময় তোমরা রাতের খাবার খাবে এবং ভিকি এবং আমি জলখাবার খাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তারকাদের মধ্যে পেশাগত প্রতিযোগীতা থাকলেও আদতে সবার মধ্যেই দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অপরের প্রতিবেশীও তাঁরা। যেমন, বলিউডের পাওয়ার কপল বিরাট-অনুষ্কার প্রতিবেশী ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। আবার তাঁদের বাড়ির একটু দূর থাকেন শাহিদ-মীরা। সেখানেও আবার নতুন সম্পত্তি কিনেছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। এছাড়াও অমিতাভের জলসার পাশে রয়েছে একাধিক তারকাদের বিলাসবহুল আবাসন। বান্দ্রাতেও রয়েছে কাপুরদের বাসস্থান ইত্যাদি।

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিবাহ হয় রাজস্থানে। একেবারে শহরের কোলাহল ছেড়ে অনেকটা দূরে আড়ালে বিয়ে সারেন তাঁরা। কঠিন নিয়ম জারি রাখা হয়েছিল তাঁদের বিয়েতে। তবে বিয়ের পরে ভিক্যাট মুম্বইয়ের জুহুতে নতুন অ্যাপার্টমেন্টে সংসার পাতেন। সেখানেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির। অর্থাৎ বিরুষ্কার প্রতিবেশী হলেন ভিক্যাট। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, অনুষ্কা নিজেই জানিয়েছেন, তাঁদের প্রতিবেশী হওয়ার পর একবার ভিকি এবং ক্যাটরিনা তাঁদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যদিও অনুষ্কা ও বিরাট সন্ধ্যা ৬টা নাগাদ ডিনার খান। তাহলে ক্যাটরিনার বাড়িতে কখন গিয়েছিলেন তাঁরা?

গ্রাজিয়া ইন্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, তিনি পার্টিতে যেতে পছন্দ করেন না। কিন্তু কেউ যদি বাড়িতে নিমন্ত্রণ করে বাড়িতে রান্না করা খাবারের খাওয়ান, তাহলে তিনি তা পছন্দ করেন। তিনি উচ্চস্বরে পার্টিতে যাওয়ার পরিবর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তবে তিনি এবং বিরাট সন্ধ্যা ৬ টার মধ্যে ডিনার করে নেন। এবং রাত সাড়ে নটা নাগাদ ঘুমিয়ে পড়েন। এই কারণেই যখন ক্যাটরিনা তাঁদের ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তিনি ক্যাটরিনাকে বলেন যে, তাঁরা খুব তাড়াতাড়ি তাঁদের বাড়ি চলে যাবেন। কথোপকথনের সময় অনুষ্কা হেসে বলেন, “তাই আমি ক্যাটরিনাকে বলেছিলাম, আমাদের জন্য সাড়ে ৭ টার মধ্যে খাবার বানিয়ে রাখতে। তখন ক্যাটরিনা বলেন, ঠিক আছে ওই সময় তোমরা রাতের খাবার খাবে এবং ভিকি এবং আমি জলখাবার খাব।” অনুষ্কা শর্মাকে পরবর্তীতে চাকদা এক্সপ্রেস ছবিতে দেখা যাবে, যেখানে তিনি ক্রিকেটার ঝুলন গোস্বামীর নাম ভূমিকায় অভিনয় করবেন। এছাড়াও ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া তৃপ্তি দিমরি অভিনীত কালা-তে তাঁর একটি বিশেষ উপস্থিতি ছিল।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’