পাতানো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক স্ত্রীর, প্রতিবাদ করতেই মৃত্যু হুমকির শিকার অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে অঘটনের পর অঘটন। ২০২১ সালেই বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে এসেছিল হিন্দি টেলিভিশন জুটি করণ মেহরা এবং নিশা রাওয়ালের। “ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়” ধারাবাহিক খ্যাত করণ মেহরা এবং নিশা রাওয়ালের প্রায় দেড় বছরের বিবাহিত সম্পর্ক। কিন্তু তাঁরা বিচ্ছেদের পথ বেছে নেন। অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি স্ত্রীর দ্বারা প্রতিনিয়ত গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছিলেন। করণ, নিশার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন। এবং করণ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলে, সেখানে তাঁকে আহত অবস্থায় দেখা যায়। এমনকি বিচ্ছেদের কয়েক মাস পরে, করণ মেহরা একটি সাংবাদিক কনফারেন্স করে নিজেই জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর নোংরা কীর্তির কথা। অভিনেতা তাঁর স্ত্রীর বিরুদ্ধে জঘন্য অভিযোগ এনেছেন।

ওই সাংবাদিক সম্মেলনের সময়, করণ মেহরা প্রকাশ করেছিলেন যে, তিনি এখন ফোনে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তিনি দাবি করেছেন যে, তাঁকে নো কলার আইডি নম্বর থেকেও কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি তাঁর পরিবারের সদস্যরাও হুমকি পাচ্ছেন। অভিনেতা আরও দাবি করেছেন যে, “২০২১ সালের নভেম্বরে যখন আমি প্রাথমিক জিনিসপত্র আনতে গিয়েছিলাম আমারই বাড়িতে, তখনও নিশা রাওয়াল এবং রোহিত আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। ওঁরা আমাকে আমার ছেলের সঙ্গেও দেখা করতে দেয়নি। রোহিত এসে আমাকে প্রশ্ন করেছিলেন যে, আমাকে কে বাড়িতে প্রবেশের অনুমতি দিয়েছে এবং আমার আদালতের নির্দেশ আছে কিনা। ভাবুন, আমি আমার নিজের বাড়িতেই এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম।’

করণ মেহরার বিরুদ্ধে ষড়যন্ত্র

অভিনেতা আরও উল্লেখ করেছেন যে, নিশা রাওয়াল, রোহিত শেঠিয়া এবং লক্ষ্মী রাওয়াল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তিনি বলেন, ‘মে মাসে নিশা রাওয়াল, রোহিত শেঠিয়া এবং লক্ষ্মী রাওয়াত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। এবং তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, আমাকে বাড়ি থেকে বের করে দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি যখন কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পরেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। লক্ষ্মী ভিডিওটি রেকর্ড করেছিল যাতে তাঁদের আঘাতে আমি কোনো প্রতিক্রিয়া জানাতে পারি, আর তাঁরা সেগুলো রেকর্ড করতে পারে। কিন্তু আমি কখনই পাল্টা আঘাত করিনি।” করণ আরো দাবি করেছেন যে, তাঁর প্রাক্তন স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে রোহিত শেঠিয়ার সম্পর্ক রয়েছে। আর নিশা তাঁকে রাখি ভাই বলে সম্বোধন করেন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর