মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তিনি এখন পুলিশি হেফাজতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তিনি এখন পুলিশি হেফাজতে। এক মামলা মিটতে না মিটতে তাঁর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। মেকআপ আর্টিস্টের পর আরও এক মহিলা স্বরূপ বিশ্বাসের নামে থানায় অভিযোগ করলেন। অভিযোগ, নিউ আলিপুরের রাস্তায় দোকান করার ছাড়পত্র দিতে ওই মহিলার থেকে প্রায় ৮০ লক্ষ টাকা দাবি করেছিলেন স্বরূপ। শুধু তাই নয়, তাঁকে সুরুচি সঙ্ঘ ক্লাবে একা দেখা করতেও বলেছিলেন তিনি। প্রথমে ওই মহিলা দোকান করার আবেদন নিয়ে স্বরূপের স্ত্রী তথা কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে দেখা করেছিলেন, সেখান থেকেই তাঁকে স্বরূপের কাছে যেতে বলা হয়। গত রবিবার রিজেন্ট পার্ক থানায় জেলবন্দি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

যেখানে তিনি দাবি করেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউ আলিপুরের একটি রাস্তায় একটি দোকান গড়ার প্রস্তাব নিয়ে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু জুঁই তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে, এই অনুমতি দেওয়ার অধিকার তাঁর নেই। তাঁর সমস্যার সমাধান করতে পারেন একমাত্র স্বরূপ। এরপরেই মহিলা স্বরূপের দরবারে যান। দোকান করার বিষয়টি জানালে স্বরূপ তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন। বলেন, এটা টাকা দিতে পারলেই তিনি দোকানের অনুমতি দেবেন। এখানেই শেষ নয়, মহিলার অভিযোগ অনুযায়ী, পরে তাঁকে সুরুচি সঙ্ঘে দেখা করারও প্রস্তাব দেন স্বরূপ। ব্যক্তিগত অনুগ্রহের ইঙ্গিত দেন। সেই কারণেই তিনি উপযুক্ত বিচারের দাবিতে থানায় দ্বারস্থ হয়েছেন। বর্তমানে বিষয়টির তদন্ত করছে পুলিশ। উপযুক্ত ধারায় মামলাও রুজু করা হয়েছে।

গত ৪ জুন স্বরূপকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। রিজেন্ট পার্ক এলাকার একজন বাসিন্দা অভিযোগ করেন, তিনি তাঁকে শ্লীলতাহানি করেছে। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফোরামের সদস্য। বছর দুয়েক ধরে তিনি কাজ পাচ্ছিলেন না। কাজ চাইতে স্বরূপের কাছে গেলে তাঁর থেকে টাকা দাবি করা হয়। তাঁকে ভয় দেখানো হয়। এ ভাবে তাঁর এক সহকর্মীর কাছ থেকে ৪৫ হাজার টাকা লুটেছিলেন স্বরূপ। তাঁর অভিযোগের ভিত্তিতেই স্বরূপকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে টেকনিশিয়ান স্টুডিওর কর্মীদের কাছ থেকেও তোলা আদায়ের অভিযোগ ছিল। টাকা নিয়ে অযোগ্য দের সিনেমায় সুযোগ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার স্টুডিওপাড়ার বাইরে কেউ স্বরূপের বিরুদ্ধে তোলা আদায় এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন।

ইস্তফা দিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, ভাঙনের মুখে দমদম পুরবোর্ড!

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির