“যৌবন ধরে রাখতে একবার ৫০,০০০ টাকা দিয়ে ক্রিম কিনেছিলাম, কিন্তু সেই ভুল আর নয়” : তাবু

তখন সে আমায় বলে, এইসব খেয়ে কোনো লাভ নেই। তখন সে একটি ক্রিমের নাম আমাকে সাজেস্ট করেন। যার মূল্য ৫০,000 টাকা। যেটি আমি একবার কিনেও ছিলাম। কিন্তু তার ফল মোটেও ভালো হয় নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে বলিউড ইন্ডাস্ট্রিতে ৩০ বছর হয়ে গেল অভিনেত্রী তাবুর। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর অসাধারন অভিনয় গুণে বরাবরই বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় থাকেন। অভিনেত্রীর এভারগ্রিন গ্ল্যামার আজও টিনেজার অভিনেত্রীদের হারিয়ে দিতে সক্ষম। তবে ৫১ বছর বয়সেও তাঁর এত সুন্দর গ্ল্যামারের পেছনে রহস্য কী, সেটা জানতেও মরিয়া তাঁর ভক্তরা।

সম্প্রতি একটি নতুন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তিনি নিজের বয়স ধরে রাখার জন্য বিশেষ কিছুই করেন না৷ তাঁর বিউটি সিক্রেট জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, “আমার কোনো গোপন কথা নেই। আমার মেকআপ আর্টিস্ট মিতালি আমাকে একবার বলেছিল, ‘ম্যাম, আপনার ত্বক ভালো রাখার জন্যে, কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন?’ তখন আমি তাঁকে বলেছিলাম, আমি একটা কফি খাই, যা কিছু গাছপালার সমন্বয়ে গঠিত। তখন সে আমায় বলে, এইসব খেয়ে কোনো লাভ নেই। তখন সে একটি ক্রিমের নাম আমাকে সাজেস্ট করেন। যার মূল্য ৫০,000 টাকা। যেটি আমি একবার কিনেও ছিলাম। কিন্তু তার ফল মোটেও ভালো হয় নি। আর এই ভুল আমি আরো কখনই করব না।” অভিনেত্রী আরও বলেন, তাঁর সৌন্দর্যের পিছনে একটি কারণ হতে পারে। সেটি হল তাঁর সুখ, সেটাই তাঁকে উজ্জ্বল করে তোলে। “আমি সচেতনভাবে আমার ত্বকের যত্ন নেওয়ার জন্যে কিছুই করি না, তবে অবশ্যই, ইচ্ছাকৃতভাবে এমন কিছু নষ্ট করব না যা আমার সৌন্দর্য খারাপ করে দেয়। তবে প্রত্যেকেই নিজেকে ভাল, উপস্থাপনযোগ্য, ফিট, স্বাস্থ্যকর এবং মানসিকভাবে নিজেকে সুস্থ রাখতে চায়।”

তাবুকে শেষ দেখা গিয়েছিল আনিস বাজমীর ‘ভুল ভুলাইয়া 2’ তে, যেখানে তিনি যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর চরিত্রের নাম ছিল, অঞ্জুলিকা এবং মঞ্জুলিকা৷ এতে প্রধান ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি। ছবিটি বক্সঅফিসে দারুণ হিট হয়। তবে তাবুর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। অভিনেত্রীকে পরবর্তীতে পরিচালক বিশাল ভরদ্বাজের আসন্ন ছবি খুফিয়াতে দেখা যাবে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান