তাজ্জব কী বাত! একই সঙ্গে গর্ভবতী ইউটিউবার আরমান মালিকের দুই স্ত্রী

যেখানে একটি স্ত্রী জোটাতেই হিমশিম খাচ্ছেন সকলে, সেখানেই একই সঙ্গে দুই স্ত্রীর সঙ্গে সংসার করা মুখের কথা নয়! পুরনো রাজাদের মতো, দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের তলায় বাস করছেন আরমান মালিক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক, বর্তমানে তিনি সেলিব্রিটিও বটে। কিন্তু ইউটিউব দিয়েই শুরু হয়েছিল তাঁর জার্নি। তবে আরমান মালিকের লাইমলাইটে উঠে আসার অন্যতম কারণ তাঁর দুই স্ত্রী এবং তিনটি সন্তান। যেখানে একটি স্ত্রী জোটাতেই হিমশিম খাচ্ছেন সকলে, সেখানেই একই সঙ্গে দুই স্ত্রীর সঙ্গে সংসার করা মুখের কথা নয়! পুরনো রাজাদের মতো, দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের তলায় বাস করছেন আরমান মালিক। এমনকী দুই স্ত্রী আরমানের আইনী স্বীকৃত। জানা যায়, প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে একটি সন্তানের বাবা হওয়ার পরে পায়েলের বন্ধু কৃতিকাকে বিয়ে করেন আরমান। এবং প্রথম স্ত্রী পায়েলের সম্মতিতেই কৃতিকাকে বিবাহ করেন আরমান। এবং পায়েলের সমর্থনেই একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে বসবাস করছেন আরমান। শুধু তাই নয়, গতবছর আরমানের দুই স্ত্রী একই সঙ্গে প্রেগনেন্ট হয়েছিল।

যদিও পায়েল দ্বিতীয়বার গর্ভধারণ করে ছিলেন এবং কৃতিকা প্রথমবার। আরমানের দুই স্ত্রীকে একসঙ্গে গর্ভবতী দেখে নেটপাড়ায় চর্চার শেষ ছিল না। কিন্তু সবকিছুকে উহ্য করে আরমানের দুটি স্ত্রী-ই পুত্রের জন্ম দিয়েছেন। কিন্তু একই সঙ্গে আরমানের দুটি স্ত্রী কী করে গর্ভবতী হলেন, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল! এবার একসঙ্গে গর্ভবতী হওয়ার বিষয়টি খোলাসা করলেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা। জানালেন তাঁরা দু’জনেই এক মাসের ব্যবধানে গর্ভবতী হয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতিকা জানিয়ে ছেন, ‘যাঁরা জানেন না, তাঁদের আমরা বলতে চাই যে, আমাদের দুইজনের গর্ভবতী হওয়ার কারণ, আমরা এক মাসের ব্যবধানে গর্ভাধারণ করেছি। পায়েল (আরমানের প্রথম স্ত্রী) স্বাভাবিকভাবে গর্ভধারণ করেনি। তাঁর কেবল একটি ফ্যালোপিয়ান টিউব আছে। এমন পরিস্থিতিতে, আমরা পায়েলকে সমর্থন করেছিলাম এবং তাঁকে IVF করতে বলেছিলাম। কিন্তু পায়েলের প্রথম IVF ব্যার্থ হয়েছিল। কিন্তু তার মাত্র দুদিন পরেই আমার রিপোর্ট পজিটিভ আসে। আমি স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছি। কিন্তু পায়েলের প্রথম IVF পদ্ধতিতে গর্ভাবস্থা ব্যার্থ হলে, আমি পায়েল এবং আরমানকে দ্বিতীয়বার সুযোগ নিতে বলি। এর এক মাস পরে পায়েল সুখবর দেন। এবং তাঁর দ্বিতীয় IVF পদ্ধতিতে গর্ভধারণ সফল হয়।’

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি