‘৭০-এর দশকে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র পুরুষদের আধিপত্য ছিল’, ইনস্টাগ্রামে ডেবিউ জিনাত আমনের

এই সিরিজের ছবিগুলি আমার বাড়িতে এক তরুণ ফটোগ্রাফারের তোলা। যেখানে পোক্ত আলো নেই, মেকআপ শিল্পী নেই, হেয়ারড্রেসার নেই, স্টাইলিস্ট নেই, সহকারী নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সেলিব্রিটিদের দেখা পাওয়া খুবই সহজ বিষয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক এতটাই সেলিব্রিটিদের কাছাকাছি পৌঁছে দিয়েছে যাচ্ছে সাধারণ মানুষ। পছন্দের তারকাদের প্রোফাইলে গিয়ে একটি ফলো ঠুকে দিলেই কেল্লাফতে। আর সেলিব্রিটিরাও তাঁদের অনুরাগীদের জন্যে একের পর এক আপডেট দিয়েই চলেছেন। ফেসবুকে একাধিক তারকা দের দেখা মিললেও ইনস্টাগ্রামে নতুন তারকা দের ভিড়ে পুরোনো তারকাদের তেমন দেখা যায়না বললেই চলে। এবার নতুনদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ইনস্টাগ্রামে ডেবিউ করলেন কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমান। শনিবার ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন প্রবীণ অভিনেত্রী। একজন তরুণ মহিলা ফটোগ্রাফারের তোলা নিজের কিছু সাম্প্রতিক ছবি শেয়ার করেই ইনস্টাগ্রাম ডেবিউ করলেন প্রাক্তন বিউটি কুইন। পাশাপাশি জানালেন যে, শিল্পে কর্মরত আরও তরুণীদের সঙ্গে সংযোগ ঘটাতে তিন উন্মুখ। শনিবার, জিনাত একটি সাধারণ ট্রাউজার এবং ব্লেজার পরে নিজেই বাড়িতেই তোলা কয়েকটি ছবি পোস্ট করে লিখলেন, “হ্যালো, ইনস্টাগ্রাম।”

তাঁকে ইনস্টাগ্রামে দেখতে পেয়েই ব্যবহারকারী নানা ধরনের মন্তব্য করেছেন। ভক্তরাও তাঁকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছেন। একজন লিখেছেন, “খুব, খুব উষ্ণ স্বাগত!” শনিবার একটি পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “৭০ এর দশকে ফ্যাশন ইন্ডাস্ট্রি ছিল একেবারেই পুরুষ-প্রধান। আমি প্রায়ই সেটে একমাত্র মহিলা হতাম। আমার কর্মজীবনে, আমি অনেক প্রতিভাবান পুরুষদের দ্বারা ছবি তুলেছি।” তিনি যোগ করেছেন, “এই সিরিজের ছবিগুলি আমার বাড়িতে এক তরুণ ফটোগ্রাফারের তোলা। যেখানে পোক্ত আলো নেই, মেকআপ শিল্পী নেই, হেয়ারড্রেসার নেই, স্টাইলিস্ট নেই, সহকারী নেই। ইনস্টাগ্রামে এরকম আরও অনেক প্রতিভা আমি আবিষ্কারের জন্য উন্মুখ।” তাঁকে শেষবার আশুতোষ গোয়ারিকরের পিরিয়ড ফিল্ম পানিপথ (২০১৯) এ একটি ক্যামিওতে দেখা গিয়েছিল।

প্রাক্তন বিউটি কুইন দেব আনন্দের সঙ্গে ‘দ্য ইভিল উইদিন’ (১৯৭০)-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এছাড়াও হালচাল (১৯৭১), হরে রাম হরে কৃষ্ণ (১৯৭১), ইয়াদোন কি বারাত (১৯৭৩), হাম কিসিসে কুম নাহেন (১৯৭৭), সত্যম শিবম সুন্দরম (১৯৭৮), ডন (১৯৭৮), কুরবানি (১৯৮০), দোস্তানা (১৯৮০), লাওয়ারিস (১৯৮১), এবং হাম সে হ্যায় জামানা (১৯৮৩)- সহ একাধিক ছবিতে অভিনয় করে তিনি লাইমলাইটে আসেন।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির