চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ধুলোকণা’ কে টেক্কা দুই ধারাবাহিকের, গল্পের টুইস্ট কোনও কাজে এল না

নিজস্ব প্রতিনিধি: আগের সপ্তাহেই আশঙ্কা ঘনীভূত হয়েছিল। কারণ আপাতত স্টার গতিবেগ খারাপ। কারণ জি বাংলা একেবারে ঝড়ের বেগে যেকোনো মুহূর্তেই টিআরপির আসন ছিনিয়ে নিতে প্রস্তুত। ঠিক তাই হল, জগদ্ধাত্রীর কাছে হেরে গেল ফুলঝুরি অর্থাৎ ধুলোকণা। বাজিমাত করে নিল জগদ্ধাত্রী। আপাতত বেঙ্গল টপার সে। শুরু থেকেই টিআরপিতে নিজের একটি জায়গা ধরে রেখেছেন তিনি। দুই আর তিন নম্বর স্থান তার জন্যে বরাদ্দ। তবে স্টার জলসাও হার মানতে নারাজ। ধুলোকণা পিছিয়েছে তো কি হয়েছে, জগদ্ধাত্রীর থেকে মাত্র এক নম্বর পিছিয়ে রইলো অনুরাগের ছোঁয়া।

সূর্য আর দীপার মধ্যে দূরত্ব কত দূর পৌঁছবে তা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দর্শক। এদিকে নিজের জায়গায় অবিচল ফড়িং-রানি। গত সপ্তাহের মতো এবারেও চার নম্বরে। প্রত্যেকটি ধারাবাহিকেরই রেজাল্ট এক নম্বর পিছিয়ে পিছিয়ে। তবে এবার পঞ্চমস্থানে উঠে এলে সোনামণি আর সপ্তর্ষির এক্কা-দোক্কা। আরও পিছিয়ে গেল গাঁটছড়া। যা মনে হচ্ছে খুব শীঘ্রই মিঠাই-এর মতই অবস্থা হবে খড়ি আর ঋদ্ধিদের। এদিকে নন ফিকশন শো গুলির মধ্যে দেব-রুক্মিণীর ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ কিছুদিন টিআরপিতে এগিয়ে থাকলেও চলতি সপ্তাহেই দিদি নং ওয়ান-এর কাছে হার মানল এই নাচের শো।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী (৮.০)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯)

তৃতীয়- ধুলোকণা (৭.৩)

চতুর্থ- আলতা ফড়িং (৭.১)

পঞ্চম- এক্কা দোক্কা (৬.৭)/ খেলনা বাড়ি (৬.৭)

ষষ্ঠ- গাঁটছড়া (৬.৬)/মাধবীলতা (৬.৬)

সপ্তম- নবাব নন্দিনী (৬.৪)/ গৌরী এলো (৬.৪)/মিঠাই (৬.৪)

অষ্টম- সাহেবের চিঠি (৬.১)

নবম- হর গৌরি পাইস হোটেল (৫.৪)

দশম- পিলু (৪.৯)

নন-ফিকশন শো

সা রে গা মা পা (৫.৮)

ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ (৪.৮)

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৪.৬)

রান্নাঘর (১.০)

এদিকে খুব শীঘ্রই শুরু হচ্ছে জি বাংলার নতুন নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। যা সঞ্চালনার দায়িত্বে থাকছেন ইন্দ্রাণী হালদার। সোম থেকে শনি সম্প্রচারিত হবে এই শো।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ