এই মুহূর্তে

জানুয়ারির শেষ সপ্তাহে বৃষ সহ ৫টি রাশির জাতকের আর্থিক লাভের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি : শেষ হতে চলেছে জানুয়ারি মাস। এই মাসের শেষ সপ্তাহে বৃষ সহ ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে। তাঁদের জীবনে লাভ আসতে চলেছে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জানুয়ারির শেষ সপ্তাহে মঙ্গল শ্রাবণ নক্ষত্রে, বুধ ধনিষ্ঠ নক্ষত্রে এবং বৃহস্পতি পুনর্বাসু নক্ষত্রে গোচর করবে। তিন গ্রহের এই গোচরের ফলেই ভাগ্যে উন্নতি হতে চলেছে। গ্রহের নক্ষত্রে গোচর করার পাশাপাশি চন্দ্র নিজের উচ্চ রাশি বৃষতে প্রবেশ করবে। যারফলে গৌরী যোগ তৈরি হবে। পাশাপাশি লক্ষ্মী-নারায়ণ যোগ, বুধাদিত্য যোগ সহ অনেক শুভ যোগ তৈরি হবে। সেটি ৫ রাশির জাতকদের জন্য ভালো ফলদায়ক হবে।

বৃষ- বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ধর্মীয় ক্ষেত্রে আগ্রহী হবেন। এই সপ্তাহে নেওয়া সিদ্ধান্তগুলি আর্থিক ক্ষেত্রকে শক্তিশালী করবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে গেলে, এই সপ্তাহে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হবেন। গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার দিকে পদক্ষেপ নেওয়া হবে।

মিথুন- এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। কোনও বিশিষ্ট সরকারি ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন।সামাজিক ও ধার্মিক ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। অন্যদের সাহায্য করার জন্য মানসিক শান্তি বজায় থাকবে।সপ্তাহের শেষে পড়ুয়ারা ভাল ফল পাবেন।

সিংহ-সিংহ রাশির জাতক জাতিকারা পরিবারের কোনও সদস্য বা প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। ভালো ক্যারিয়ারের সুযোগ পাবেন। আপনার প্রকৃত গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। পরিবার এবং সমাজের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। দুঃখের দিন শেষ হতে চলেছে।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যারফলে ক্যারিয়ার, পরিবার, অর্থ এবং স্বাস্থ্য সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। এদের কাজ সকলকে মুগ্ধ করবে। বিদেশ ভ্রমণের ভালো সুযোগ আসতে পারে। এটি জীবনে উপকার করবে।

কুম্ভ- এই রাশির জাতক জাতিকারা শেষ সপ্তাহে প্রতি কাজে সাফল্য পাবেন। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। পারিবারিক জীবনে অশান্তি থাকলে তা শেষ হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য খুব ভাল সময় হতে চলেছে। কোথাও টাকা আটকে থাকলে সেগুলো উদ্ধার হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর মঙ্গলের, ৩ রাশির জাতকরা সাবধান!

সূর্যগ্রহণ শেষ হতেই বড় বিপদ, ৪ রাশির জাতকদের জীবনে বিশাল ঝড় আসছে

আজকের রাশিফল: প্রাক্তন ফিরে আসবে, স্বাস্থ্যের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা

চলতি মাসেই কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে বুধ, ৫টি রাশির জন্য অত্যন্ত উপকারি

আজকের রাশিফল: সম্পত্তি নিয়ে বিরোধ, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

মহাশিবরাত্রিতে মঙ্গল, চন্দ্র, বুধের বদল খুলবে ৫ রাশির জাতকদের ভাগ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ