এই মুহূর্তে

মাঘী পূর্ণিমায় ৫ শুভ সংযোগ, ৪ রাশির জাতকরা পাবেন লক্ষ্মীর আশীর্বাদ

নিজস্ব প্রতিনিধি : মাঘী পূর্ণিমায় এবার ৫টি শুভ যোগ তৈরি হতে চলেছে। এই যোগের কারণে রাশিচক্রের ৪ রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। আগামী ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। তিথি অনুযায়ী সকাল ৫.৫২ মিনিটে শুরু হবে পূর্ণিমা। শেষ হবে ২ ফেব্রুয়ারি ৩.৩৮ মিনিটে। 

জানা গিয়েছে, এই মাঘী পূর্ণিমায় তৈরি হচ্ছে প্রীতি যোগ, আয়ুষ্মাণ যোগ, পুষ্য নক্ষত্র যোগ, রবি পুষ্য যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ। মাঘ পূর্ণিমা ৪টি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে তাঁদের মাথায়। ধন, সুখ, সমৃদ্ধি নিয়ে আসবেন দেবী লক্ষ্মী। তাঁদের জন্য নতুন ক্যারিয়ারের সুযোগ রয়েছে। 

মেষ- মাঘী পূর্ণিমা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হবে। এই দিন তারা যা কাজ করবেন তাতেই সাফল্য আসবে। পরিশ্রমের পক্ষে ফল মিলবে ক্রিয়েটি ফিল্ডে যারা কাজ করেন তাদের নতুন রাস্তা খুলে যাবে। এই জাতক জাতিকাদের সৃজনশীলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। বড় প্রকল্প বা পরিকল্পনা সাফল্য পাবে। কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি সাহায্য পাবেন।

মিথুন – মাঘী পূর্ণিমার দিনে মিথুন রাশির জাতকদের জন্য চাকরি এবং ব্যবসার নতুন সুযোগ আসতে পারে। আপনি যেই কাজ করবেন তাতেই আপনার সাফল্যের সম্ভাবনা প্রবল। কথার প্রভাব বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখের হবে। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে। পূর্ণিমার দিনে চাঁদের শক্তি সর্বোচ্চ স্তরে থাকে। এই দিনে সাদা রঙ সবথেকে বেশি ব্যবহার করা ভালো।

বৃশ্চিক – মাঘ পূর্ণিমা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বিশেষ কিছু তথ্য বা পরামর্শ পেতে পারেন। যা আপনার চাকরি এবং ব্যবসায়ী উপকৃত হবে। এই সময় আপনার জীবন বদলে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আর্থিক লাভের সুযোগ আসবে। নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। কারণ এই সময় আপনার অনুকূল পরিস্থিতি রয়েছে। কঠোর পরিশ্রম লাভজনক হবে।

ধনু- মাঘী পূর্ণিমার দিন ধনু রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে বলে মনে করা হচ্ছে। নতুন কাজ শুরু করতে পারেন। নতুন উদ্যোগ আসতে পারে। বন্ধু ও পরিবারের সাহায্যে কোনো ভালো কাজ হতে পারে। আপনার পরিকল্পনা বাস্তবায়ণ করতে এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০০ বছর পর বিরল মহাশিবরাত্রি, একসঙ্গে ৫ রাজযোগে বদলাবে ভাগ্যচক্র

মহাশিবরাত্রিতেই খুলবে ভাগ্যের দুয়ার, ভোলানাথের আশীর্বাদে সোনালী সময় শুরু এই ৪ রাশির

কুম্ভ রাশিতে সূর্যের গোচর, বিজয়া একাদশী থেকে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: আধ্যাত্মিক ভ্রমণের সুযোগ, আপনার পরিবারের কেউ অসুস্থ হবেন…

শুক্র-শনির সংযোগ! শিগগিরই ৫ রাশির জাতকরা সুসংবাদ পাবেন…

১৩ ফেব্রুয়ারি সূর্যের গোচর, ৪ রাশির জাতকদের ‘অচ্ছে দিন’ শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ