লক্ষ্মী-নারায়ণের কৃপা, বুধাদিত্য যোগে আজ কপাল খুলছে এই ৫ রাশির জাতকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভাদ্র পূর্ণিমার বিশেষ তিথি। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আজকের দিনের অধিপতি। কুম্ভ রাশিতে হবে চন্দ্রের গোচর। আজ বুধাদিত্য যোগও তৈরি হবে সূর্য ও বুধের যুতির কারণে। পাশাপাশি তৈরি হবে গুরু এবং চন্দ্র নবপঞ্চম যোগ। এই বিশেষ কতগুলি যোগেই ভাগ্য খুলতে চলেছে পাঁচ রাশির। যাদের উপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। তৈরি হবে শুভ যোগ। জেনে নিন সৌভাগ্যের দরজা খুলছে কোন পাঁচ রাশির…

বৃষ রাশি (Taurus)

আজ রবিবার খুবই লাভবান হতে চলেছে বৃষ রাশির জাতকরা। আর্থিক পরিকল্পনায় সাফল্য ও ব্যবসায়িকভাবে লাভবান হবেন। পরিবার এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিক থেকেও সুখবর আসতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে দিনটি ভালো যাবে। দানের মাধ্যমে মিলবে সুবিধা। উপকৃত হতে পারেন কাছের বন্ধুর থেকে।

কন্যা রাশি (Virgo)

বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার সদ্ব্যবহার করতে সক্ষম হবেন কন্যা রাশির জাতক জাতিকারা। মিলবে শিক্ষাক্ষেত্রে বিশেষ সাফল্য। ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। মায়ের কাছ থেকে পাবেন সুবিধা এবং সহায়তা। অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। প্রেম জীবন শান্তিতে কাটবে। বিরোধী এবং প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে আপনি সফল হবেন।

বৃশ্চিক রাশি (Scorpio)

আজকের দিনটি শুভ এবং লাভজনক হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। যা চান তাই পেতে পারেন। প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন ব্যবসায়। আর্থিক পরিকল্পনায় সফলতা আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ। আপনার করা ভালো কাজ আপনাকে শুভ কর্মফলও দেবে। মা বা পরিচিত কোনও মহিলার কাছ থেকে উপকৃত হবেন।

ধনু রাশি (Sagittarius)

পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বয়ে আনবে। সঙ্গীর কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসার জন্য আজ আত্যন্ত লাভজনক দিন। ভালো ডিল আপনাকে খুশি করবে। ছুটর দিন কাটবে বিলাসিতায়। সামাজিক কাজ বা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সম্মান পাবেন। প্রত্যাশার চেয়ে বেশি আয় করতে সক্ষম হবেন গৃহ নির্মাণ ও পণ্যের ব্যবসায়ী এবং মুদি ব্যবসায়ীরা।

মকর রাশি (Capricorn)

বুদ্ধিমত্তা এবং দক্ষতা থেকে উপকৃত হবেন মকর রাশির জাতক জাতিকারা। আর্থিক পরিকল্পনাগুলি আরও ভালভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন আপনি। আয় বৃদ্ধি পাবে। দীর্ঘদিন আটকে গৃহস্থালির কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। সঙ্গী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে উপকৃত হতে পারেন। সন্তানদের নিয়ে উদ্বেগ থাকলে তার সমাধান মিলবে।

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

অমৃতসরে পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত এঙ্কাউন্টারে নিহত, নেপথ্যে পাক-জঙ্গির যোগসূত্র

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?