রাধাষ্টমীতে হাতে আসবে অর্থ ! গোপন শত্রুর ফাঁদ থেকে বেরিয়ে আসবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে ধরাধামে পা রেখেছিলেন শ্রীরাধা। বুধবার ১১ সেপ্টেম্বর অর্থাৎ আজ হল শ্রীশ্রী রাধাষ্টমী। এই তিথিটি হিন্দুধর্মে বিশেষ করে বৈষ্নবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই তিথিতে ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধার আবির্ভাব হয়েছিল। শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি হলেন রাধিকা বা রাধা।মনে করা হয় রাধা হল দেবী লক্ষ্মীর অবতার। আজ রাধা অষ্টমীর দিনে ২টি শুভ যোগ তৈরি হচ্ছে ৷ ১১ সেপ্টেম্বর সকাল থেকে রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত প্রীতি যোগ থাকবে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে। পাশাপাশি রাত (১১ সেপ্টেম্বর রাত ০৯:২২ থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৬:০৫ পর্যন্ত) থেকে শুরু হবে রবি যোগ। এই দুই যোগে সাফল্য পাবে কয়েক রাশি।

মেষ : এই রাশির জাতক-জাতিকাদের ওপর রাধারানির বিশেষ কৃপা থাকবে। এসময় সব কাজেই এগিয়ে যাবেন। যে কাজে হাত দেবেন সাফল্য পেতে পারেন। কঠিন সময়ে পাশে পাবেন পরিবারকে। বুদ্ধি বলে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। বসের থেকে প্রশংসা পেতে পারেন। ভাগ্যের দরজা খুলে যাবে। নতুন সম্পত্তি কেনার জন্য ভাল সময়।

কুম্ভ : রাধাষ্টমীতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশির। কর্মক্ষেত্রে পরিবেশ ভাল থাকবে। হাতে টাকা আসবে। কোন শখের জিনিস পূরণ হতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাঁদের ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথী আসতে পারে। বন্ধুদের সঙ্গে মন খুলে আড্ডা দিতে পারেন।

কর্কট : যারা চাকরি খুঁজছেন তাঁরা নতুন চাকরি পেতে পারেন। নতুন সম্পত্তি কেনার জন্য শুভ সময়। আপনার সন্তানের কাছ থেকে কাজের নতুন খবর পেতে পারেন। অভিজ্ঞ লোকের থেকে কাজের বিষয়ে পরামর্শ পেতে পারেন। যা আপনার জীবনে ইতিবাচক পরিবতর্ন নিয়ে আসবে। রাধারানির কৃপায় সব কাজে এগিয়ে যাবেন এই রাশির জাতক জাতিকারা।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা