১০ অগস্ট রাহু চন্দ্র সংযোগ, সাবধানে থাকতে হবে এই তিন রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: যখনই কোনও গ্রহ তার নক্ষত্র ও রাশি পরিবর্তন করে তখনই তার প্রভাব সরাসরি পড়ে দেশ ও বিশ্বের উপর। পঞ্জিকা অনুসারে ১০ অগস্ট রাহু এবং চন্দ্র কুম্ভ রাশিতে মিলিত হবে, যার ফলে গ্রহণযোগ তৈরি হবে। উল্লেখ্য, রাহু হিন্দু জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং এটি একটি ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। সাধারণত এটি অশুভ প্রভাব বিস্তার করে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস। বিশেষ করে যখন রাহু অন্যান্য গ্রহের সঙ্গে মিলিত হয় বা রাশি পরিবর্তন করে তখন তা আরও বেড়ে যায়।  ১০ অগস্ট চাঁদ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এদিকে রাহু ইতিমধ্যেই সেখানে উপস্থিত। যার কারণে রাহু -চন্দ্র কয়েক মাস পরে আবার একত্রিত হবে।

জ্যোতিষ শাস্ত্রে রাহু চন্দ্রের সংযোগ এবং তার ফলে সৃষ্ট গ্রহণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যার কারণে কিছু রাশিচক্রকে অশুভ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই এইসব রাশিচক্রের জাতকরা অবশ্যই সাবধানে থাকবেন। জেনে নিন কাদের এই সময় কিছু সমস্যা তৈরি হবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের এই সময় একটু সাবধানে থাকা দরকার। কারণ জীবনে কিছু চ্যালেঞ্জ এবং দ্বন্দ্ব আসতে পারে। কর্মক্ষেত্রে মতপার্থক্য দেখা যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। পেশাগত জীবনে পরিবর্তন আসতে পারে এই সময় কোনও আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।

মীন রাশি

রাহু এবং চন্দ্রের সংযোগের কারণে মীন রাশির জাতক- জাতিকারা পরিবারের মধ্যে মত বিরোধের সম্মুখীন হতে হতে পারেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২