এই মুহূর্তে

কর্মক্ষেত্রে উন্নতি, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন, ২০২৬ কেমন যাবে বৃষ রাশির?

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ একেবারে দোরগোড়ায়! অনেক আশা, স্বপ্ন পূরণের মাধ্যম হয়ে আসছে নতুন বছর। আবারও একবার অতীত ভুলে নিজেকে নতুনভাবে তৈরি করার সুযোগ দিচ্ছে ভগবান। তবে আগামী বছর কোন রাশির জাতকদের জন্যে শুভ? জ্যোতিষীরা বলছেন, ২০২৬ সালটি শুক্রের রাশি বৃষ রাশির জন্য খুবই শুভ। প্রকৃতপক্ষে, ২০২৬ সালে, বৃষ রাশির জাতকরা স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, কেরিয়ার, আর্থিক জীবন, প্রেম, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। জেনে নিন কী কী পরিবর্তন হতে পারে?

অর্থনৈতিক: ২০২৬ সালে বৃষ রাশির জাতকদের আর্থিক জীবন ভাল হবে। জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত, লাভের ঘরের অধিপতি বৃহস্পতি ধন-সম্পদ ঘরে অবস্থান করবেন। যা ভালো আয় এবং উপার্জনের ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে আপনি প্রচুর সঞ্চয়ও করবেন। ৩১ অক্টোবরের পরেও শনির আশীর্বাদ অব্যাহত থাকবে। তাছাড়া, ৫ ডিসেম্বরের পরে, রাহু আপনার আয় বৃদ্ধিতেও সাহায্য করবে।

স্বাস্থ্য: ২০২৬ সালটি বৃষ রাশির জাতক জাতিকার স্বাস্থ্যের জন্যে ভাল। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাহলে সারা বছর ভাল থাকবেন। তাই যোগ, ব্যায়াম, ধ্যান ইত্যাদি অনুশীলন চালিয়ে যেতে হবে। তবে, বছরের মাঝামাঝি সময়ে প্রথম ঘরে শনির তৃতীয় দৃষ্টি থাকার কারণে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

কেরিয়ার: ২০২৬ সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বেশ ভাল। কোনও বড় সমস্যা হবে না। তবে জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত, চাকরির ক্ষেত্রে বৃহস্পতির সরাসরি কোনও সংযোগ থাকবে না। তবে কর্মক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাছাড়া, এই সময়কালে, আপনার উর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে ঝামেলা হতে পারে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হতে পারে। তবে নিজের ভাবমূর্তি ইতিবাচক থাকতে হবে।

পারিবারিক: ২০২৬ সালে, বৃষ রাশির জাতকদের পারিবারিক এবং বৈবাহিক জীবন খুব ভাল থাকবে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত, বৃহস্পতির গোচর পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখবে। এই সময়ে পরিবারে শুভ ঘটনাও ঘটতে পারে। তবে, ৩১ অক্টোবরের পরে, পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ দিকে যেতে পারে। তবে শনিদেবের আশীর্বাদে, বিবাহিত জীবন সুখী হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জানুয়ারির শেষ সপ্তাহে বৃষ সহ ৫টি রাশির জাতকের আর্থিক লাভের সম্ভাবনা

শনির সাড়েসাতি থেকে মুক্তি পেতে চান? প্রদোষ ব্রত করলেই মিলবে অভাবনীয় ফল

আজকের রাশিফল: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা সুখবর পাবেন, স্বাস্থ্যে অবনতি, হনুমান চালিশা পাঠ করুন

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতি, বাবাকে ধর্মীয় ভ্রমণে নিয়ে যান…

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

মনের মানুষ খুঁজে পাবেন, সরস্বতী পুজোতে প্রেম জীবনে উন্নতি কার কার, জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ