আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বে করোনাভাইরাসের দৈনিক শনাক্ত-মৃত্যু নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে স্বস্তি। বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগেরর দিনের তুলনায় নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন। আর প্রাণ হারিয়েছেন এক হাজার ৬৩ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২ হাজার ৮২২ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১১ লক্ষ ৬২ হাজার ৮০৮-এ। তার মধ্যে সঙ্কটজনক ৪২ হাজার ৪৫৪ জন।

শনিবার সকালে আমন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওযেবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে আরও ৫২ হাজার ৯১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৩ লক্ষ ৬৪ হাজার ৮৫০ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩৪৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হযে প্রাণ হারালেন ৬৭ হাজার ৫০ জন।

দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরেই রয়েছে জার্মানি। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৭ জন। আর ১১ হাজার ৩১৭ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আরও ৩১ হাজার ৭১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৬ জন। পূর্ব এশিয়ার আর এক দ্বীপপুঞ্জ তাইওয়ানে ২৪ হাজার ৩৫০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ