পাতাল থেকে সোনা তুলে আনতে গিয়ে মাটিচাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

ভয়াবহ দুর্যোগ! ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুরায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন চারজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্যোগ! ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুরায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন চারজন। খুঁজে পাওয়া যাচ্ছে না আরও ১৯ জন খনিশ্রমিককে। রবিবার এই ঘটনায় শুরু হওয়া উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (১৬ মে) রাতে পশ্চিম পাপুয়া প্রদেশের আরফাক পর্বতা ঞ্চলে স্থানীয়দের দ্বারা পরিচালিত একটি ছোটখনিতে মহা দুর্যোগ ঘটে। প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়েছে। তাতে একজন মারা গিয়েছেন এবং চারজন আহত হয়েছেন। নিখোঁজ ১৯ জন। একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ধসে পড়ে এমন দুর্যোগটি ঘটে। যেখানে শ্রমিকরা কাজের শেষে একটু বিশ্রাম নিচ্ছিলেন।

ভূমিধসের খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী এবং পুলিশের অন্তত ৪০ সদস্যকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান ইয়েফরি সাবারুদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলটি এতটাই দুর্গম জায়গা যে উদ্ধারকারী দলকে সেখানে পৌঁছতে প্রায় ১২ ঘন্টা সময় লেগে গিয়েছে। পথঘাটের অবস্থা, খারাপ আবহাওয়া এবং কঠিন ভূপ্রকৃতি হওয়ার কারণে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। তাই এক্ষুনি মৃতের সংখ্যা জানানো যাচ্ছে না। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্যোগ প্রথম নয়। যেহেতু জায়গাটি অত্যন্ত ছোট, তাই ছোটগাটো পরিসরে নির্মিত এই অবৈধ খনিগুলিতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে। কারণ খনিগুলির অবস্থান সাধারণত দুর্গম জায়গায় নির্মাণ করা হয়ে থাকে। যেখানে তদারকি করা দুর্বিষহ। প্রসঙ্গত, গতবছরের সেপ্টেম্বরেও পশ্চিম সুমাত্রায় একটি অবৈধ খনিতে ভূমিধসে ১৫ জন মারা গিয়েছিলেন। একই বছরের জুলাইতে সুলাওয়েসি দ্বীপের একটি সোনার খনিতে ভূমিধসে ২৩ জন মারা গিয়েছিলেন। সুতরাং ইন্দোনেশিয়ায় মাঝে মধ্যেই এমন দুর্যোগের ঘটনা নিরাপত্তা ও ব্যবস্থাপনার দুর্বলতাকে ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের