ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (২ অগস্ট) ভোরে তুরস্কেের পতাকাবাহী দুই বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই জাহাজে থাকা ১০ জন নাবিকের কোনও খোঁজ  পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। 

তুরস্কের ইস্তাম্বুল গভর্নরের দফতর জানিয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৩টে নাগাদ ইস্তাম্বুলের সিলিভরি এলাকার কাছে এই সংঘর্ষ ঘটে। ‘আলসু’ নামে একটি কেমিক্যাল ট্যাঙ্কার এজিয়ান সাগরের আলিয়াগা বন্দরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ‘তুগবের্ক ইমামোগলু’ নামের জাহাজটি কৃষ্ণসাগরের কারাদেনিজ এরেগলি বন্দরের দিকে যাচ্ছিল।  যাত্রাপথেই দুই জাহাজের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের পর ‘আলসু’ জাহাজটিতে  কোনও বড় ক্ষয়ক্ষতি না হলেও ‘তুগবের্ক ইমামোগলু’-র সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

 দুর্ঘটনার খবর পাওয়ার পরেই,  তুরস্কের কোস্টগার্ডের জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। নিখোঁজ জাহাজ ও নাবিকদের সন্ধানে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকারী দল নিখোঁজ নাবিকদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। মারমারা সাগরে এমন দুর্ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া জাহাজটির ১০ নাবিকের কী পরিস্থিতি, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা