নেপালে ভারী বৃষ্টিতে ভূমি ধস, নিহত ১৭, আহত ১১

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: টানা বৃষ্টি আর ভূমিধসে দেশে এখনও পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ১১ জন। নিখোঁজ ছয় জন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের।

নেপাল পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কার্কি শনিবার জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে ৪৫০ কিলোমিটার দূরে আচ্ছাম (Achham)  জেলায় গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একাধিক বাড়িঘর চাপা পড়েছে। দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আচ্ছাম জেলা। ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে মোট ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তুরমাখণ্ড গ্রামীণ পুরসভার (Turmakhand Rural Municipality) বিভিন্ন জায়গায় পাঁচজন মারা গিয়েছেন। কমলবাজার পুরসভার হাতিভঞ্জে বাড়ি ধসে সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ১১ জনকে উদ্ধার করে চিকি‍ৎসার জন্য আকাশপথে উড়িয়ে সুরখেতে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতি বছরই বর্ষার মরসুমে ভারী বৃষ্টির কারণে নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। চলতি বছরে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছেন আরও ১২ জন।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য