মেক্সিকোতে বন্দুকের গুলিতে ঝাঁঝরা ভারতীয় বংশোদ্ভুত মহিলা-সহ ১৯

জখম হয়েছেন বেশ কয়েকজন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে দুই গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ঝাঁঝরা হলেন ১৯ জন। গতকাল রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেশের উত্তরাঞ্চলের মিচোয়াকান অঙ্গরাজ্যের লাস টিনাজাসে। আজ সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিহত ১৯ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন মহিলা।’ বন্দুকযুদ্ধে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েক বছর ধরেই মেক্সিকোর দুই অঙ্গরাজ্য মিচোয়াকান ও গুয়ানানজোয়াতোতে মাদক ব্যবসায় জড়িত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে চলেছে। তাছাড়া তেল চুরি নিয়েও প্রায়শই সংঘর্ষ ঘটে। ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ। তার মধ্যে অধিকাংশই নিরীহ নাগরিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে লাস টিনাজাসে এক উ‍ৎসবে মেতে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। আচমকাই প্রতিপক্ষ শিবিরের উপরে চড়াও হয় এক দল মাদক ব্যবসায়ী। দু্ই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কিন্তু বন্দুকবাজদের ছোড়া গুলি তাদের শরীরে লক্ষ্যভেদ করে। মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় ১৯ জনের দেহ উদ্ধার করে। কী কারণে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।  

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক