ইজরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ নিহত অন্তত ২৭ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে আরও ২৭ ফিলিস্তিনি।শুক্রবার(৫ জুলাই) ভোর থেকে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এই হামলায় ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিনি সাংবাদিকও আছেন।

অন্যদিকে শনিবার (৭ জুলাই) ভোরে মধ্য ও উত্তর গাজায় ইজরায়েলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্য গাজার পার্শ্ববর্তী মাগাজি এবং নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি ও একটি গুদামে (United Nations Relief and Works Agency)  বোমা হামলায় চালায় ইজরায়েল। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।

শুধু তাই নয়, উত্তর গাজার গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী। এতে আরও ২ জন নিহত হয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭।

উল্লেখ্য, ইজরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার পার। অন্যদিকে হামলায় আহতের সংখ্যা অন্তত ৮৭ হাজার ৪৪৫ জন। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু হবে।

টানা আট মাস পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তাও পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয় নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর