নাইজেরিয়ায় বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা ২৯

মর্মান্তিক ঘটনা! নাইজেরিয়ায় জনসমক্ষে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন ২৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! নাইজেরিয়ায় জনসমক্ষে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন ২৯ জন। ঘটনাটি ঘটেছে, গত রবিবার (২৬ এপ্রিল) রাতে নাইজেরিয়ার আদমাওয়া রাজ্যের একটি জনবহুল এলাকায়। সোমবার স্থানীয় এবং সমাজ কর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেছেন, রবিবার রাতে আচমকাই এলাকাটি দখল করে এলোপাথাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁদের গুলিতে এলাকার কয়েকজন বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুষ্কৃতীরা তাঁদের খুন করে তাঁদের বাড়িতে তাণ্ডব চালিয়েছেন এবং সম্পদ নষ্ট করেছে।

আদমাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনতিরি আক্রান্ত গোমবি স্থানীয় সরকারের গুয়াকু এলাকা পরিদর্শনের সময় ২৯ জনের মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছেন। এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছেন। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং এটি বরদাস্ত করা হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত নাইজেরিয়ার আদমাওয়া রাজ্যটি। যে কোনও সময়ে দুষ্কৃতীরা আরও হামলা চালাবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আরও আক্রমণ প্রতিরোধ করতে ও জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে নিরাপত্তা সংস্থাগুলিকে টহল দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

তবে কী উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বেশ কয়েক বছর ধরেই নাইজে রিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আদমাওয়ায় জঙ্গি গোষ্ঠী হামলা চালাচ্ছে। আর এই হামলাকারীরা বোকো হারামের সন্ত্রাসী গোষ্ঠীর সদ্য বলে জানা গিয়েছে। সেই সুযোগে আরও সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী গোষ্ঠীগুলি এলাকায় ঢোকার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। তবে এই অঞ্চলে ঘনঘন আক্রমণ চালানোর কারণে জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তাহীনতা আরও প্রকট হচ্ছে।

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?