দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানবালার সঙ্গে তর্ক, তিন ভারতীয় যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভারতীয়দের উপরে মার্কিনিদের নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। ভারতীয় পড়ুয়াকে হাতকড়া সমেত মাটিতে ফেলে নির্যাতনের পরে এবার ক্রু’র সঙ্গে বচসায় জড়ানোয় তিন ভারতীয় বংশোদ্ভুত মহিলা যাত্রীকে নামিয়ে দেওয়া হলো বিমান থেকে। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটানাগরিক বিমান ক্রু ও বিমান সংস্থার এমন দুর্বিনীত আচরণের নিন্দায় সরব হয়েছেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্পিরিট এয়ারলাইন্স’ এর এক বিমানে তিনজন ভারতীয় বংশোদ্ভুত মহিলা যাত্রী পাশাপাশি বসে আছেন। তাদের সামনে দাঁড়িয়ে একজন বিমানবালা। এক মহিলা উত্তেজিত হয়ে ওই বিমানবালাকে বলছেন, ‘আপনি জানেন না বিমানটি কোথায় যাচ্ছে? প্রথমত, আপনি জানেন না…”।  ওই বিমানবালা বিমানের গন্তব্যস্থল নিউ ইয়র্কের পরিবর্তে নিউ অরলিন্স বলে উল্লেখ করেছিলেন। নিজের ভুল বুঝতে পেরে বিমানবালা  ক্ষমা চেয়ে নেন। তবে তিন ভারতীয় বংশোদ্ভুতের কাছে ওই ক্ষমা চাওয়া তার অহংবোধে আঘাত করেছিল। এরপর তিনি মহিলাদের তাদের সামনের সিটের নিচে তাদের লাগেজ রাখতে বলেন। কিন্তু তারা ওই নির্দেশ মানেননি। বরং ফের একবার বিমানের গন্তব নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য বিমানবালার জ্ঞান নিয়ে খোঁচা দেন।

এতেই ধৈর্য হারিয়ে বিমানবালা হুমকি দেন, ওই তিন  যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেবেন। হুমকি দেওয়ার পরেই ককপিটের দিকে এগিয়ে যান। পরে নিরাপত্তারক্ষীরা এসে ওই তিন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন। তবে বিমান থেকে প্রথমে নামতে চাননি তিন ভারতীয বংশোদ্ভুত যাত্রী। তখন এক নিরাপত্তা আধিকারিক হুমকি দিয়ে বলেন ‘হয় আপনাদের বিমান থেকে নামতে হবে, নয়তো জেলে যেতে হবে।’ জেলের হুমকি পাওয়ার পর মহিলারা অবশেষে তাদের জিনিসপত্র গুছিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনায় বিমান ছাড়তে এক ঘন্টারও বেশি দেরি হয়।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ