কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে বেড়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে উত্তাপ। দুই পক্ষই একে অপরের উপর প্রাণঘাতী হামলা শুরু করেছে। শনিবার (১ অগাস্ট) ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রায় তিন জনের মৃত্যু হয়েছে ও ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় বহু মানুষের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরজুড়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু তাই নয় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, ‘সলোমিয়ানস্কি এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে বাসিন্দারা আটকা পড়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা আংশিকভাবে ধসে পড়েছে।’ তিনি আরও জানান, রাশিয়ার এই হামলার পর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের দারনিৎস্কি জেলাতে  হামলার পর আগুন লেগে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলা চলাকালীন ইউক্রেনের রাজধানী জুড়ে বহুবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

আরও পড়ুন: আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

রাশিয়া ভয়াবহ হামলা শুরু করার পর ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে সাহায্য চেয়েছেন। বলেছেন, ‘আমাদের দেশের ওপর রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেছেন, রাশিয়ার হামলা নিয়ে চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও কথা বলেছেন।   

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?