চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকযুদ্ধে নিহত ৩ সেনা ও ১ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বেলুচিস্তানে সেনা বাহিনীর জওয়ানদের উপর জঙ্গি হামলায় তিন পাক সেনার মৃত্যু হয়েছে। সেনার পাল্টা গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। শনিবার বেলুচিস্তানের জারঘুন এলাকায় একটি সেনা চৌকিতে এই হামলার ঘটনা ঘটেছে। পাক সেনার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, কয়লা খনিতে তোলাবাজি ঠেকাতে সম্প্রতি একটি চেক পোস্ট তৈরি করা হয়েছিল। সেই চেকপোস্টে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। সেনার তরফে পাল্টা আঘাত হানা হয়। সেই গুলিযুদ্ধে তিন জওয়ান ও এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

সেনার তরফে আরও জানানো হয়েছে, জারঘুনের পাহাড়ে একটি সাফাই অভিযান শুরু করা হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক (ISPR Director General) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী (Maj Gen Ahmed Sharif Chaudhry) সম্প্রতি বলেছিলেন, ‘গত এক বছরে ৪৩৬টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৯৩ জন নিহত এবং ৫২১ জন আহত হয়েছেন।’ তিনি আরও বলেছিলেন, চলতি বছরে সন্ত্রাসবিরোধী অভিযানে সামগ্রিকভাবে ১৩৭ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ