লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত শিশুসহ ৩১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি সত্বেও দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। সেই হামলাতেই মৃত্যু হয়েছে কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জনের। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার বার্তা দেওয়ার পরেই এই হামলা চালানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রক এবং ইজরায়েলি সামরিক বাহিনীর দেওয়ার তথ্যের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর ১০০টিরও বেশি ঘাঁটিতে ও যোদ্ধাদের ওপর আক্রমণ চালিয়েছে।  

আরও পড়ুন:  স্ত্রীকে অপছন্দ, তাই ৫০ হাজার টাকায় বিক্রি করে দিল স্বামী!

ভয়াবহ এই হামলা চালানোর আগে সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে তিনি সেনাবাহিনীকে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপরেই মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, ইজরায়েল ‘লেবাননে আমাদের অভিযান আরও তীব্র করছে’। নেতানিয়াহু বলেন,  ‘ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছে পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই এই অভিযান চালানো হচ্ছে। 

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা