ইরানে ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৬৩৯ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপরে ক্রমাগত আক্রমণের তেজ বাড়াচ্ছে ইজরায়েল। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের অপারেশন রাইজিং লায়ন ভয়াবহ আকার নিয়েছে। ইরানে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৩৯ জন। আহতের সংখ্যা প্রায় ১৩২০।

সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছেন ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে হতাহত নিয়ে ইরানের পক্ষ থেকে কোনও তথ্য মেলেনি। গত শুক্রবার থেকে শুরু হয়েছে সংঘাত। সাত দিনে এসেও তা থামার নাম নেই।

গত ১৩ জুন থেকে ইরান ও ইজরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে । অভিযোগ,  ইরান গত শুক্রবার ইজরায়েলের প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। তার জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। ৮০০ জনেরও বেশি আহত হয়েছে। তারপর থেকেই ইজরায়েলও বসে নেই। ইরানে একের পর এক মিসাইল হানা করেছে ইজরায়েল।

ইরানের ক্ষেপণাস্ত্রের জবাব দিতে ইজরায়েল তেহরান সহ ইরনের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। শুধুমাত্র তেহরানেই ২০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইজরায়েলি বিমান বাহিনী। ইরানের একাধিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল। অন্যদিকে, ইরানও তেল আবিব সহ ইজরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান এখন যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে।

ইরান ও ইজরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতের জেরে  উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, ইজরায়েলে প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুঁড়েছে ইরান।

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা