প্রেমের খেলা….৬ ফুটের সারার মন জয় করেছে দু’ফুটের গ্যাব্রিয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি : ভালবাসায় বাধা হয়নি উচ্চতা। যারা প্রেম না করে বিয়ে করেন, তাদের ক্ষেত্রে বয়স উচ্চতা ও বেতন একটি বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু ভালবাসা থাকালে এগুলো কোনওটাই ম্যাটার করেনা।

বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন অনেক দম্পতি বা প্রেমিকযুগলকে দেখা যায়, যাঁরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। কিন্তু মনের মিল তাঁদের ১০০গুন। বহু যুগলকে দেখা যায়, তাঁদের উচ্চতার ফারাক বিশাল। তাঁদের প্রেমের রসায়ন নিয়ে আলোচনা হয় বিস্তর। তেমনই এক যুগল ৬ ফুটের সারা বাটন এবং ২ ফুটের গ্যাব্রিয়েল পিমেন্টেল।

দুজনের উচ্চতার ফারাক অনেকটাই। সেই ছবি দেখে নেটিজেনরা অনেক ধরনের কথা বলেছে। সারা জানিয়েছেন, উচ্চতা তাঁদের ভালবাসায় কখনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজেদের ভালবাসার ওপর তাঁর অনেক ভরসা রয়েছে। গ্যাব্রিয়েলকে তিনি এতটাই ভালবাসেন যে তাঁর উচ্চতা কোনও প্রভাব ফেলেনি।

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হওয়ার পরেও বয়স ও উচ্চতার পার্থক্য তাঁদের মধ্যে দূরত্ব আনতে পারেনি। সফলভাবে নিজেদের প্রেমজীবন চালিয়ে যাচ্ছেন। সারা জানিয়েছেন, গ্যাব্রিয়েল পিমেন্টেলের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে তাঁকে কোনও সমস্যায় পড়তে হয়নি। তাঁরা দুজনে খুব ভালোভাবেই জীবনটাকে উপভোগ করছেন। সারা আরও বলেছেন, প্রেমের ক্ষেত্রে মনটাই আসল। সেখানে উচ্চতা কখনও বাধা হতে পারেনা। তাঁদের ভালবাসায় কখনও বাধা হয়নি এই উচ্চতার পার্থক্য।

শুধু উচ্চতাই নয়, দূরত্বও তাঁদের প্রেমের মাঝে বাধা হতে পারেনি। সারা থাকেন অস্ট্রেলিয়ার ব্রিসবনে। গ্যাব্রিয়েললস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। দূরত্ব থাকা সত্ত্বেও দুজনে নিজেদের সম্পর্ক বজায় রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ভালবাসা নিয়ে সারা আগে থেকেই সচেতন ছিলেন। নিজেই ডেটিং অ্যাপে লিখে রেখেছিলেন, সম্ভবত তোমার থেকে লম্বা। অর্থাৎ তিনি নিজে যথেষ্ট লম্বা জেনেই ভালবাসায় জড়িয়েছেন।

ছোটো থেকে বিব্রত বোধ করতেন সারা। কারণ সহপাঠীদেরল থেকে লম্বা ছিলেন তিনি। তাই নিজে এই বিষয়ে সতর্ক ছিলেন। নিজের থেকে উচ্চতায় ছোটো জীবনসঙ্গী বেছে নিয়ে কোনও অনুশোচনা নেই সারার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ