রাশিয়ায় ট্রেনের উপর সেতু ভেঙে মৃত্যু ৭ জনের, আহত ৩০

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে চরম অঘটন! ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি হাইওয়ে সেতু ধসে রেললাইনের উপর পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে চরম অঘটন! ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি হাইওয়ে সেতু ধসে রেললাইনের উপর পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও ৩০ জনকে। রবিবার (১ জুন) ভোরে রাশিয়ার প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা আরও জানিয়েছেন যে, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। অবৈধভাবে নির্মাণের কারণে কয়েকটি ট্রাক নিয়ে সেতুটি ধসে পড়ে যায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের উপর। যাতে কমপক্ষে সাতজন মারা গিয়েছেন এবং ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ট্রেনে যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করছেএবং এখনও পর্যন্ত ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং ৭ জনের মৃতদেহ টেনে বের করা হয়েছে। মস্কো রেলওয়ে টেলিগ্রামে দাবি করেছে যে, অবৈধ হস্তক্ষেপের কারণে সেতুটি ধসে পড়েছে।

সেতুর একটি স্প্যান কাঠামো ভেঙে পড়ার কারণে ট্রেনের লোকোমোটিভ এবং বেশ কয়েকটি গাড়ি লাইনচ্যুত হয়েছে। ব্রয়ানস্ক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, হাসপাতালে ভর্তিদের মধ্যে দুই শিশুও রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আর নিহতদের মধ্যে লোকোমোটিভ চালকও ছিলেন। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে। অন্যদিকে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত দের খুঁজে বের করা এবং উদ্ধার করা। প্রায় ১৮০ জন কর্মী উদ্ধার অভিযানে রয়েছেন। তবে রাশিয়ার কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে, সেতুটি বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে এ প্রসঙ্গে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোড অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং গোপন অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ান রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনায় বিপর্যস্ত ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। সেই সময় ব্রয়ানস্ক অঞ্চলের ভাইগোনিচস্কি জেলার একটি ফেডারেল হাইওয়ের এলাকায় ধসে পড়ে সেতুটি। যেখানে একাধিক যানবাহন চলাচল করছিল। সবশুদ্ধ যানবাহনগুলি ট্রেনের উপর পড়েছে।জেলাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।
অনলাইনে প্রকাশিত ছবিতে ট্রেনটির ছিন্নভিন্ন বগি এবং অন্ধকারে ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের একে অপরকে সাহায্য করতে দেখা গিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তিতে একসঙ্গে কাজ করার জন্য মস্কো এবং কিয়েভকে আহ্বান জানিয়েছেন এবং রাশিয়া আগামী সপ্তাহে ইস্তাম্বুলে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার মুখোমুখি আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে সোমবারের আলোচনায় যোগদানের ব্যাপারে ইউক্রেন এখনও প্রতিশ্রুতিবদ্ধ নয়।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান