গাজায় চরম অপুষ্টিতে ভুগছে ৭১ হাজার শিশু ও ১৭ হাজার মা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজাকে সমস্ত সাহায্য নেওয়ার পথ বন্ধ করে দেওয়ায় তাব্র হচ্ছে অপুষ্টি। সঠিক খাওয়ার ও ওষুধ না পেয়ে রীতিমতো বিপদে পড়ছেন গাজাবাসীরা। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে গাজায়  ৭১ হাজার শিশু এবং ১৭ হাজারেরও বেশি মা অপুষ্টিতে ভুগছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে ইউনিসেফ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৪ লক্ষ ৭০ হাজার মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। গাজাবাসীরা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

গাজায় খাদ্যসঙ্কট চরমে উঠেছে। নতুন করে অশান্তি ছড়ানোর কারণে সীমান্ত এলাকাগুলো বন্ধ হয়ে গিয়েছে। তারফলে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ পৌঁছচ্ছে না। সব সাহায্য বাধা পাওয়ার ফলে গাজাবাসী ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে। গত চলতি মাসের শুরু থেকে গাজায় সাহায্য প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এরফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এরজেরে অপুষ্টি ভয়ঙ্করভাবে বেড়েছে।যুদ্ধবিরতির সময় যেসকল সাহায্য পাওয়া গিয়েছিল, তাও বন্ধ হয়ে গিয়েছে। ২০২৫ সালের শুরুতে অনুমান করা হয়েছিল, ৬০ হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হবে। সেখানে বিপদে রয়েছে শিশুরা।

জানা গিয়েছে, গাজার পরিবারগুলো না খেয়ে রয়েছে। কিন্ত তাদের প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে। নতুন করে সংঘাত ছড়ানোয় সীমান্তে নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। অনুমান করা হচ্ছে, নতুন সামরিক অভিযানের ফলে এবং দীর্ঘ সময় ধরে চলা অবরোধের কারণে আগামী মাসগুলোতে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এরজেরে মৃত্যুহার আরও বাড়তে পারে। গাজা, উত্তর গাজা ও রাফা এলাকায় অপুষ্টির কারণে মৃত্যু এবং দুর্ভিক্ষ চরম সীমায় পৌঁছে যেতে পারে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান