সংসদে দাঁড়িয়েই নিজের দেশকে ব্যঙ্গ পাকিস্তানি সাংসদের

অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কী এবার পাকিস্তানের নেতাদের শুভ চেতনার উদয় হল? নাকি এটাও একটা মুখোশ। সামনে প্রশংসা আর সুযোগ পেলেই ছুরি মারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কী দিন এল, পাকিস্তানের নেতা(Pakistani Leader) পাকিস্তানের সংসদে(Parliament of Pakistan) দাঁড়িয়ে কিনা পাকিস্তানকেই(Pakistan) প্যাঁক মারছেন! শুধু এখানেই থেমে যাননি ওই নেতা। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি রীতিমত ভারতের(India) প্রশংসা করেছেন। আর তাঁর সেই বক্তব্যের ভিডিও এখন ভারতজুড়ে তো বটেই গোটা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। একই সঙ্গে রীতিমত মুখ পুড়ছে পাকিস্তানের। যে নেতা এহেন কাণ্ড ঘটিয়েছেন তাঁর নাম মাওলানা ফজল উর রহমান(Maulana Fazal Ur Rahman)। সম্প্রতি তিনি পাকিস্তানের পার্লামেন্ট বক্তব্য রেখেছেন সাংসদ হিসাবেই। আর সেখানেই যা তিনি বলেছেন তা এখন আন্তর্জাতিক দুনিয়ায় রীতিমত সকলের চোখ টানছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কী এবার পাকিস্তানের রাজনৈতিক নেতাদের শুভ চেতনার উদয় হল? নাকি এটাও একটা মুখোশ। সামনে ভারতের প্রশংসা আর পিছনে সুযোগ পেলেই ছুরি মারা। 

তা ঠিক কী বলেছেন ফজল? তিনি জানিয়েছেন, ‘একই দিনে স্বাধীনতা পেয়েছিল দুটি দেশ। কিন্তু আজ ভারত সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে এবং আমরা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার জন্য ভিক্ষা করছি। ভারত যখন বিশ্বকে শাসন করার কাছাকাছি চলে যাচ্ছে আমরা তখন নিজেদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিশ্বের কাছে ভিক্ষা করছি। ভারত আর আমাদের তুলনা করুন। দুই দেশই একই দিনে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু আজ কে কোথায় দাঁড়িয়ে। সিদ্ধান্ত অন্য কেউ নেয় কিন্তু সমস্যার জন্য রাজনীতিবিদদের দায়ী করা হয়। আমরা ইসলামের নামে দেশ পেয়েছি। কিন্তু এখন সেই দেশই দেউলিয়া হওয়া এড়াতে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কাছে ভিক্ষা চাইছে।’ ফজলের এই বক্তব্য এখন সন্দেহ নেই ভারতের মুখ উজ্জ্বল করছে অনেক অংশেই। কিন্তু তাতে এদেশের ক্ষমতাসীন শিবিরের বড় কোনও লাভ হবে লোকসভা নির্বাচনে এমনটা মোটেও মনে করছেন না কেউই। তবে পাকিস্তানের নেতাদের শুভ বুদ্ধির উদয় হলে এদেশের যে অনেক লাভ হবে সেটা সকলেই জানেন।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি