গ্রামের নাম ইউক্রেন

রাস্তা ঘাটের নামও রাখা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের নামে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  স্পেনের ফুয়েন্তেস দ্য আন্দুলিসা গ্রামটি এখন সবার কাছে ইউক্রেন নামে পরিচিত। দেশটির দক্ষিণাঞ্চলের এই শান্তিপূর্ণ গ্রামে গেলে দেখা যাবে সর্বত্রই ইউক্রেনের নাম। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের নিন্দা করে এবং এই ব্যাপারে সচেতন করে তুলতে গ্রামবাসীরা গ্রামের নাম ইউক্রেন রাখার সিদ্ধান্ত নেয়।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এই গ্রামের দূরত্ব চার হাজার কিলোমিটার। গ্রামের প্রবেশপথের মুখে ফুয়েন্তেস দ্য আন্দালুসিয়ার জায়গা নিয়ে গ্রামের নাম ইউক্রেন রাখা হয়েছে। সেখানে শোভা পাচ্ছে ইউক্রেনের নীল-হলুদ রঙের পতাকা।

গ্রামের রাস্তা ঘাটের নামও রাখা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের নামে। কোনও রাস্তার নাম সিটি অব কিয়েভ। কোনও রাস্তার নাম আবার অডেসা। স্পেনের আন্দালুসিয়া ও সেভিল প্রদেশের রাজধানী সেভিল শহরের পূর্বের এই শহরের বাসিন্দা সাত হাজারের সামান্য বেশি। গ্রামের বাসিন্দা ফ্রান্সিসকো মার্টিনেজ জানিয়েছেন, গ্রামের নাম পরিবর্তনের উদ্দেশ্যে বিশ্ববাসীকে যুদ্ধের বিরুদ্ধে সচেতন করে তোলা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রনের শরণার্থীদের জন্য তারা তিন হাজার পাঁচশো ইউরো সংগ্রহ করেছেন। পাশাপাশি গ্রামটিতে তারা কোনও পরিবারের সঙ্গে ২৫ জনের বেশি মানুষকে আশ্রয় দিতে রাজি।

বছর ৬৮-য়ের রাফায়েল ওসুনা জানিয়েছেন, তিনি কোনও ইউক্রেনীয় দম্পতিকে তাঁর বাড়িতে আশ্রয় দিতেও প্রস্তত। এই ধরনের কাজ করতে পেরে এলাকার বাসিন্দারা গর্ববোধ করেন।সে বাড়িতে একাই থাকেন। বাড়িটিও বেশ বড়। তাই, বাড়িতে কোনও ইউক্রেনীয় দম্পতিকে আশ্রয় দিতে চান।

উল্লেখ করা যেতে পারে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় রুশ সেনা।

আরও পড়ুন কিনেছিলেন ম্যাকডোনাল্ডের ভেজ বার্গার, কামড় দিতেই বেরিয়ে…

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক