নিজেদের জীবন বাঁচাতে সন্তান বিক্রি করছেন অসহায় আফগান বাবারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয়ের জেরে দিনে দিনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে তালিবান শাসিত আফগানিস্তানে। আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ার কারণে সে দেশে বাড়ছে বেকারত্ব। চরম খাদ্য সঙ্কটের মুখে পড়ছেন আফগানরা। বহু পরিবার অর্থনৈতিক সঙ্কটের জেরে ভুগছে হতাশায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানের ভয়াবহ ছবি। বেঁচে থাকার তাগিদে বাবারা সন্তানদের বিক্রি করছেন। এমনও করুণ তথ্য সামনে এসেছে।

বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রতিদিন কাজের খোঁজে আফগানিস্তানের চাঘচারানের শ্রমবাজারে বহু মানুষ জড়ো হন, কিন্তু কাজ মেলে খুব কম। অনেকে দিন শেষে ফেরেন খালি হাতে। কোনও কিছু উপার্জন না হওয়ার কারণে পরিবারে দেখা দিচ্ছে খাদ্যের চরম সংকট। স্থানীয় বাসিন্দা জুমা খান তাঁদের দুর্দশার কথা তুলে ধরে বলেছেন, ‘আমি প্রতিদিন ভয় পাই যে আমার সন্তানরা না খেয়ে মারা যাবে।’ জানিয়েছেন অল্প আয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। আফগানিস্তানে গ্রামের পর গ্রামে চরম দারিদ্র্য এবং ক্ষুধার জ্বালায় অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হচ্ছেন হাজারো পরিবার।

দুর্দশার কথা জানাতে গিয়ে চোখ থেকে জল গড়িয়ে পরে আব্দুল রশিদ আজিমি নামের এক বাসিন্দার। তিনি তাঁর সাত বছর বয়সী যমজ কন্যাসন্তান রোকিয়া ও রোহিলাকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি আমার মেয়েদের বিক্রি করে দিতে প্রস্তুত। আমি দরিদ্র, ঋণগ্রস্ত এবং সম্পূর্ণ অসহায়। কাজ না পেয়ে যখন তৃষ্ণার্ত আর বিভ্রান্ত হয়ে ঘরে ফিরি, সন্তানরা এসে বলে বাবা, একটু রুটি দাও। কিন্তু আমি কোথা থেকে দেব? সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কলিজা ছিঁড়ে গেলেও এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’ তার স্ত্রী জানিয়েছেন অবস্থা এতটাই ভয়াবহ যে পরিবারে খাবার বলতে রয়েছে শুধু রুটি আর গরম জল।

আরেক ব্যক্তি সাঈদ আহমদ জানিয়েছেন, চিকিৎসার খরচ মেটাতে না পেরে তিনি তার পাঁচ বছরের মেয়েকে ২ লক্ষ আফগানি মুদ্রায় আত্মীয়ের কাছে বিক্রি করেছেন। ভবিষ্যতে তার মেয়েকে ওই পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। সূত্রের খবর, আফগানিস্তানে ছেলেদের তুলনায় মেয়েদের বিক্রির ঘটনা বেশি ঘটছে। খাদ্য সংকটের পাশাপাশি বেকারত্ব, খরা, স্বাস্থ্য ব্যবস্থার ভাঙন এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকা সহ বহু দেশ আফগানিস্তানে সহায়তা কমিয়ে দিয়েছে।  হাসপাতালগুলির অবস্থাও খারাপ। নবজাতক বিভাগে প্রতিটি বেড ভর্তি। কোথাও কোথাও একই বেডে দুই শিশুকে রাখা হয়েছে। বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী