অবিশ্বাস্য! ১৫ বার ব্যর্থ IVF-এর পর অবশেষে AI-এর জাদুতে গর্ভধারণ করলেন এক মহিলা

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা এআই কৌশল ব্যবহার করে এমনই একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। যার মাধ্যমে ১৯ বছর ধরে সন্তানের জন্য চেষ্টা করে আসা এক দম্পতি বাবা-মা হতে চলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সুনাম থেকে দুর্নাম, বর্তমানে সবরকম খ্যাতিই অর্জন করে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI। কারণ AI দিয়ে যেমন চটজলদি সকল সমস্যার সমাধান হচ্ছে, তেমনি AI-কে কাজে লাগিয়ে অপরাধ চক্রও দ্রুত বিস্তার লাভ করছে। যদিও এখন দেশরক্ষা থেকে মাতৃত্ব ধারন, এ সমস্ত কাজে AI-কে বেশি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এবার AI-এর সাহায্যে মা হয়েছেন, এমনই একটি বিরল ঘটনা আপনাদের জানাবো। বিশ্বজুড়ে এমন অনেক দম্পতি আছেন যারা এখনও বাবা-মা হওয়ার অপেক্ষায় আছেন। আইভিএফ, সারোগেসির মতো অনেক কৌশল থাকা সত্ত্বেও, এই বাবা-মায়েরা তাদের সন্তানের মুখ দেখার জন্য আকুল হয়ে রয়েছেন। তবে আপনি যদি তাঁদের মধ্যে একজন হন, তাহলে জেনে অবাক হবেন যে এখন এআই-এর সাহায্যেও আপনার স্বপ্ন সত্যি হতে পারে। অর্থাৎ আপনি মা হওয়ার সুযোগ পেতে পারেন। সম্প্রতি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা এআই কৌশল ব্যবহার করে এমনই একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। যার মাধ্যমে ১৯ বছর ধরে সন্তানের জন্য চেষ্টা করে আসা এক দম্পতি বাবা-মা হতে চলেছেন। ব্যাপারটি নিঃসন্দেহে দারুণ এবং বিরল ঘটনা। প্রতিবেদন অনুসারে, এই দম্পতি বাবা-মা হওয়ার জন্য অনেক বছর ধরেই নানা ধরনের চিকিৎসা করিয়েছিলেন কিন্তু প্রতিবারই তাঁরা ব্যার্থ হয়েছেন এবং হতাশ হয়েছেন। এমনকী সন্তান ধারণের আকাঙ্ক্ষায় তাঁরা ১৫ বার IVF কৌশল ব্যবহার কেঁপেছিলেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। এরপর তারা এআই প্রযুক্তি ‘স্টার’ (স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি) ব্যবহার করে একটি পরীক্ষা করিয়েছিলেন। এরপরেই মহিলাটি আশ্চর্যজনকভাবে গর্ভবতী হন। অর্থাৎ ১৯ বছর চেষ্টার পর অবশেষে সন্তানের মুখ দেখতে চলেছেন ওই দম্পতি। এর থেকে খুশির খবর আর কী হতে পারে!

তবে সেই মহিলার গর্ভবতী না হওয়ার সমস্যা কী?

জানা গিয়েছে, ওই মহিলার স্বামীর অ্যাজোস্পার্মিয়া থাকার কারণে তাঁরা দীর্ঘ চেষ্টার পরেও বাবা-মা হতে পারেননি। তাঅ্যাজোস্পার্মিয়া হল, এমন একটি শারীরিক যেখানে পুরুষদের বীর্যে শুক্রাণু পাওয়া যায় না। আর শুক্রাণু ছাড়া সন্তান ধারণ করাও সম্ভব নয়। তবে অ্যাজুস্পার্মিয়ার দুটি কারণে হতে পারে, একটি হল অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া (যখন শুক্রাণুর পথে বাধা থাকে) এবং অন্যটি হল অ-বাধাকর (যখন শরীর নিজে থেকে শুক্রাণু তৈরি করে না)।

কিন্তু AI কীভাবে ওই মহিলাকে গর্ভবতী করতে সাহায্য করল?

আসলে AI-এর STAR প্রযুক্তিতে, গবেষকরা এমন একটি মেশিন তৈরি করেছেন যার সাহায্যে এক ঘন্টায় ৮০ লক্ষ ছবি তোলা যায়। এই ছবিগুলিতে, AI এমনকি ক্ষুদ্রতম লুকানো শুক্রাণুও খুঁজে পায় এবং তারপর একটি বিশেষ মেশিন কোনও ক্ষতি না করেই তাদের নিরাপদে আলাদা করে দেয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে, চিকিৎসকেরা পুরুষের বীর্যে একে একে কিছু সুস্থ শুক্রাণু খুঁজে পান। এই শুক্রাণুর মধ্যে একটি ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই দীর্ঘ ১৯ বছর অপেক্ষার পর, মহিলাটি প্রথমবার গর্ভবতী হয়েছেন। এবং শীঘ্রই সন্তানের মুখ দেখবেন।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর