চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিট পরিস্কার করতে নারাজ বিমানসেবিকা, টানা ৮ ঘন্টা বমির উপর বসে ‘নরক যাত্রা’ যাত্রীর

নিজস্ব প্রতিনিধি : একজন বিমান-সেবিকার কাজ হল বিমানযাত্রীদের সুখস্বাচ্ছন্দ্যের সম্পূর্ণ খেয়াল রাখা। নিজেদের সুরক্ষার থেকেও বেশি, যাত্রীদের সুরক্ষা ও সুবিধা দেওয়াই তাঁদের কাজ। একজন বিমানসেবিকার বেশ কিছু গুরু দায়িত্ব থাকে। বহু তরুণীরই তাই স্বপ্ন থাকে বিমানসেবিকা হবেন। কিন্তু এয়ার হোস্টেস হতে গেলে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হয় না, লাগে উপস্থিত বুদ্ধি। কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে তা জানা উচিত একজন বিমান সেবিকার। কিন্তু ব্যতিক্রম চিত্র দেখা গেল সিঙ্গাপুর থেকে সিডনিগামী ফ্লাইটে। একজন মহিলা যাত্রী সিট পরিস্কার করতে অনুরোধ জানালে তা প্রত্যাখান করেন এক বিমানসেবিকা। উল্টে ছোটবড় কথা শোনান। তাতেই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়।

সিঙ্গাপুর থেকে সিডনিগামী ফ্লাইটে পরিবারের সঙ্গে ফিরছিলেন কেইরা কনেল নামের এক মহিলা। পারিবারিক ছুটি কাটাতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। ফেরার সময় তাঁকে বিমানের টয়লেটের কাছে সিট দেওয়া হয়েছিল। সেখান থেকে খুব দুর্গন্ধ ভেসে আসছিল। তিনি এয়ার হোস্টেসকে জানান এখানে বসতে তার অসুবিধে হচ্ছে। সিট চেনজ করার কথা বলেন তিনি। কিন্তু এয়ার হোস্টেস পাল্টা কেইরাকে জানায় ভাল করে স্প্রে করে পরিস্কার করা হয়েছে জায়গাটি। সুতরাং কোন গন্ধ নেই এখানে। এই বলে বিমানসেবিকাটি ওখান থেকে চলে যায়।

কিছুক্ষণ পর কেইরি তার পায়ের কাছে ভেজা কিছু খেয়াল করেন। তিনি প্রথমে ভাবলেন কোন জল পড়ে আছে হয়তো। কিন্তু কেইরির খটকা লাগায় ভাল করে খতিয়ে দেখতেই দেখলেন কেউ ওখানে বমি করেছে। সঙ্গে সঙ্গে তিনি বিমানসেবিকাকে জানান জায়গাটা পরিস্কার করার জন্য। কিন্তু বিমানসেবিকা জানান নিয়ম অনুযায়ী তিনি এই কাজ করতে পারবেন না। পরে একজন ক্রু সদস্য এসে স্প্রে দিয়ে পরিস্কার করার চেষ্টা করেন। কিন্তু ভাল করে পরিস্কার করেন নি। এদিকে কেইরার আসনে এয়ার প্লাগ সহ অন্যান্য খাবার জিনিসও পড়েছিল সিটে।

ফ্লাইটে এমন জঘন্য দৃশ্য দেখার পর কেইরির পরিবার অভিযোগ আনেন কান্টাস এয়ারলাইনসের বিরুদ্ধে। আর পরেই ক্ষমা চান কান্টাস এয়ারলাইনসের মুখপাত্র। তিনি জানান,আমরা ক্ষমাপ্রার্থী এই ঘটনার জন্য। কান্টাস এয়ারলাইনসের তরফে কেইরিকে বিমানের পুরো টাকাও ফেরত দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ