আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা পাকিস্তানের, নিহত অধ্যাপক সহ ৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সংঘাত এখনও চলছে। সীমান্ত ছাড়িয়ে এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাতেই মৃত্যু হয়েছে অধ্যাপক সহ ৭ জনের। আহত হয়েছেন আরও ৭৫ জন।   

জানা গিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে  ।  কুনার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এই হামলায় বিশ্ববিদ্যালয়টি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আহত ৭৫ জনের মধ্যে ৩০ জনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।   আরও দাবি, পাকিস্তান এই হামলা চালাতে ব্যবহার করেছে মর্টার ও রকেট। তবে প্রত্যক্ষদর্শী অন্যান্য সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান এই অভিযান চালাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করেছে। কুনার বিশ্ববিদ্যালয়ে হামলার পর তালিবানের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ক্ষোভ উগড়ে বলেছেন, এই হামলা ‘অমার্জনীয় যুদ্ধাপরাধ, চরম নৃশংসতা এবং উসকানিমূলক পদক্ষেপ’। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কুনার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক  বলেছেন,  হামলার সময় বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তারপরেই  শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

আরও পড়ুন: দ্বিতীয় দফার আগে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম উঠল কতজনের ?

তবে পাকিস্তানের তথ্য  মন্ত্রক এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।   হামলার ঘটনাকে ‘ভিত্তিহীন ও ভুয়া খবর’ হিসেবে উল্লেখ করে পাল্টা   দাবি করেছে যে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা আবাসিক এলাকায় হামলা চালায়নি।   এই ঘটনার আগে পাকিস্তান কাবুলের একটি নেশামুক্তি কেন্দ্রে বিমান হামলা চালিয়েছিল। সেখানে ২৬৯ জন নিহত হয়েছিল বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। 

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?