চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারত ছেড়ে আসা উদ্বাস্তুদের বাঁচান’, মোদির কাছে আবেদন পাকিস্তানি নেতার

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের সদ্য সমাপ্ত হয়েছে যুদ্ধ। পাকিস্তানের ইচ্ছায় ভারত এগিয়ে গিয়েছে যুদ্ধবিরতির দিকে। এর মধ্যেই নির্বাসিত পাকিস্তানি নেতা এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন করেছেন।

দেশভাগের পর ভারত থেকে পাকিস্তানে এসে বসতি স্থাপনকারী উর্দুভাষী শরণার্থীদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে অনুরোধ করেছেন আলতাফ। তাঁর অনুরোধ এই বিষয়টি ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক ফোরামে উত্থাপিত হোক। লন্ডনে এক অনুষ্ঠানের সময় তিনি এই আবেদন জানান।

আলতাফ নিজ বিবৃতিতে, বালুচ জনগণের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেছেন এবং এটিকে সাহসী ও নৈতিকভাবে প্রশংসনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

তিনি প্রধানমন্ত্রী মোদিকে মুহাজির অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়ের জন্যও একই রকম সমর্থনের জন্য আওয়াজ তোলার অনুরোধ করেন। আলতাফ বলছেন যে এ পর্যন্ত ২৫,০০০ এরও বেশি উদ্বাস্তু নিহত হয়েছেন এবং হাজার হাজার লোক নিখোঁজ হয়েছে।

 

আলতাফ হোসেন বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে নিযুক্ত পাকিস্তানি কনসাল জেনারেল আফতাব চৌধুরী অনুষ্ঠানের সময় একটি ভিডিও উপস্থাপন করেছিলেন। সেখানে আলতাফ এবং এমকিউএমকে ভারতের চর হিসেবে দেখানো হয়েছে। তাঁর দাবি, এই ধরনের অভিযোগ করে উদ্বাস্তুদের কণ্ঠস্বর দমন করা হচ্ছে। পাকিস্তানে তাঁদের অসহায় করে রাখা হয়েছে।

আলতাফের কথায়, “প্রধানমন্ত্রী মোদির উচিত আন্তর্জাতিক ফোরামে এই উদ্বাস্তুদের হয়ে আওয়াজ তোলা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির উচিত এই সম্প্রদায়ের মানুষের মৌলিক অধিকার রক্ষা করা।”

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ