এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা, বিপাকে আফ্রিকার দুই দেশ

নিজস্ব প্রতিনিধি: আর বেশি সময় নেই, দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে ফুটবল ভক্তরা। ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলগুলির, পাশাপাশি সমর্থকরাও মাঠে গ্যালারিতে বসে খেলা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বছর বিশ্বকাপের আয়োজন হবে উত্তর আমেরিকায়। সেই কারণেই একাধিক দেশের ভক্তদের মনে উদ্বেগ বাড়ছে, আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা ফুটবলপ্রেমীদের স্বপ্নে জল ঢেলে দিচ্ছে। কারণ ২০২৫ সালে আমেরিকার ক্ষমতায় বসার পর থেকেই অভিবাসন নীতি চালু করেছে ডোনাল্ড ট্রাম্প। দেশ থেকে অভিবাসনদের তাড়িয়েছে। এদিকে বিশ্বকাপে ভ্রমণ নিষেধাজ্ঞায় রয়েছে আফ্রিকার দুই দেশ। গত ডিসেম্বরে ট্রাম্প সরকার আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে আফ্রিকার শক্তিশালী দুই ফুটবল দেশ সেনেগাল ও আইভরি কোস্টকে। তাই বিশ্বকাপে নিজেদের দেশের খেলা দেখতে ভক্তরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

যারা আমেরিকার ভিসা পাননি, তারা আদৌ আমেরিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ দেখতে যেতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই বিষয়ে সেনেগালের একজন সমর্থক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কিছু দেশের মানুষকে তাদের দেশে প্রবেশ করতে না দেয়, তাহলে তাঁদের এমন বৈশ্বিক খেলার আয়োজন করা উচিত ছিল না। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের সমর্থকদের মাঠে বসে খেলা দেখার অধিকার রয়েছে। তবে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার পেছনে নিরাপত্তাজনিত যাচাই ও স্ক্রিনিং প্রক্রিয়ার ঘাটতির কথা উল্লেখ করেছেন ট্রাম্প। ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে ইরান ও হাইতিও, যারা এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। কিন্তু তাদের সমর্থকদের যদি ভিসা না দেওয়া হয়, তাহলে তাঁরাও মাঠে বসে নিজের দেশের খেলা দেখতে পারবে না।

এমনকী খেলোয়াড়দের পরিবারও খেলা দেখার থেকে বঞ্চিত হবেন। এই বিষয়ে সেনেগালের একজন নারী সমর্থক জানিয়েছেন, তারা বিশ্বকাপ দেখতে যেতে চান, কিন্তু কীভাবে যাবেন, পরিষ্কার নয়। তাও অপেক্ষায় রয়েছেন। যদি বিশ্বকাপের আগে ট্রাম্পের সিদ্ধান্ত বদলায়। আগামী ১৬ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে সেনেগাল। চার দিন পর একই মাঠে নরওয়ের সঙ্গে খেলবে সেনেগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তথা ২৬ জুন কানাডার টরন্টোতে বলিভিয়া, সুরিনাম ও ইরাকের প্লে-অফ জয়ীর মুখোমুখি হবে আফ্রিকার এই দলটি। আইভরি কোস্টেরও দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে—ফিলাডেলফিয়ায় ইকুয়েডর ও কুরাসাওয়ের বিপক্ষে এবং টরন্টোতে জার্মানির সঙ্গে রয়েছে। এদিকে আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি আর একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টিকিটের উচ্চমূল্য। তাই অনেক দেশের আমেরিকায় ভ্রমণের নিষেধাজ্ঞা না থাকলেও বিপুল খরচের জন্যে বিশ্বকাপে যেতে পারবেন না।

Published by:

Share Link:

More Releted News:

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ