জন্মদিনের সেলিব্রেশনে গিয়ে ক্যালিফোর্নিয়ার জলপ্রপাতে তলিয়ে গেলেন অন্ধ্রের ইঞ্জিনিয়ার

বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনে গিয়ে ক্যালিফোর্নিয়ার একটি জলপ্রপাতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের পিরিদি গ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনে গিয়ে ক্যালিফোর্নিয়ার একটি জলপ্রপাতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের পিরিদি গ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। জানা গিয়েছে, জল প্রপাতের ঘূর্ণিতে আটকা পড়ে প্রবল স্রোতে ভেসে গিয়েছেন তিনি। নিহত ব্যক্তির নাম সিঙ্গিরেড্ডি সাই শ্রীহরি কৃষ্ণ, যিনি ক্যালিফোর্নিয়ার একটি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি বন্ধুদের সঙ্গে জন্মদিনের সেলি ব্রেশন করতে সেখানে গিয়েছিলেন।

জলে নামার সময় প্রবল স্রোতের কারণে সৃষ্ট এক ঘূর্ণিতে আটকা পড়ে শ্রীহরি কৃষ্ণ ডুবে যান। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রীহরির পরিবারে। তারা ছেলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্যে কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন। তবে বিদেশে ভারতীয়দের মৃত্যু এই প্রথম নয়। গত বছরেও, ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদীতে ৩২ বছর বয়সী দুই তেলেগু বংশোদ্ভূত ব্যক্তি ডুবে মারা গিয়েছিলেন। মার্কিন কর্তৃপক্ষের মতে, একজন প্রকৌশলীসহ ওই ব্যক্তিরা শরীর ঠান্ডা করতে নৌকা থেকে জলে নেমেছিলেন। তাদের কেউই লাইফ জ্যাকেট পরেননি। তখনই প্রবল স্রোতে তাঁরা ভেসে যান। মোহাভে কাউন্টি শেরিফের কার্যালয় নিহতদের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন টেম্পের বাসিন্দা অনুপ গাঙ্কিদি এবং ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের বাসিন্দা ভেঙ্কটা মুক্কাল্লা।

মূলত হায়দরাবাদের বাসিন্দা গাঙ্কিদি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। মুক্কালার জাতীয়তা নিশ্চিত করা যায়নি, তবে প্রতিবেদন থেকে জানা যায় তিনি তেলুগু বংশোদ্ভূত ছিলেন। ঘটনার সময় ভাড়া করা নৌকাটি নোঙর করার পর যে পাঁচজন জলে নেমেছিলেন, এই দুজন তাঁদের মধ্যে ছিলেন। তাঁরা জলের নিচে পিছলে যান এবং হাবুডুবু খেতে থাকেন। একজন জল থেকে ফিরে আসতে পারলেও গাঙ্কিদি ও মুক্কাল্লা ভেসে যান। প্রায় ২০ মিনিট জলের নিচে থাকার পর কর্তৃপক্ষ তাঁদের মৃতদেহ উদ্ধার করে। নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে উভয়কে মৃত ঘোষণা করা হয়।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?