চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গীতায় হাত রেখে শপথ, চিনে নিন কানাডার নতুন বিদেশমন্ত্রী অনীতা আনন্দকে

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্ত্রিসভায় বড়সড় রদবদল এনেছেন। এবার তাঁর মন্ত্রীসভায় ভারতীয় বংশোদ্ভূত অনীতা আনন্দকে বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন মার্ক। অনিতা প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারেরও একজন ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন।

সদ্য বিদেশমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অনিতা আনন্দ। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাই ভারতের সংস্কার তাঁর রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। বিদেশে থেকেও সনাতনী ধর্মকে ভোলেননি তিনি। শপথ নেওয়ার সময় হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ গীতার উপর হাত রেখে নিজ পদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেন অনিতা।

বিদেশমন্ত্রী হিসাবে শপথ নিয়ে অনিতা আনন্দ বলেন, “কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এক উন্নত ও নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্য আমি প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং আমাদের দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।

এর আগে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেলানি জোলি। তাঁর জায়গায় অনিতা নয়া বিদেশমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। জোলি শপথ গ্রহণ করেছেন শিল্পমন্ত্রী পদে। প্রসঙ্গত, কার্নির মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী। এই পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে তাঁর মন্ত্রিসভা কানাডার জনগণের ইচ্ছা এবং চাহিদা অনুসারে কাজ করবে। তাই এই পরিবর্তন।

 

ভারতের সাথে অনিতার সম্পর্ক কী?

অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন, মা পঞ্জাবের। পরে এই ডাক্তার দম্পতি কানাডায় চলে আসেন। সেখানেই স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। স্বভাবতই অনিতার ভারত যোগ প্রবল। তাঁর জন্ম ১৯৬৭ সালে নোভা স্কটিয়ায়। প্রথম জীবনে অনিতা টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ছিলেন।

২০১৯ সালে ওকভিল থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ট্রুডো সরকারের পরিবহন ও বাণিজ্যমন্ত্রীও ছিলেন অনিতা। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী এবং ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ট্রেজারি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের নির্বাচনে তিনি নিজের আসন ধরে রাখেন এবং মার্ক কার্নির সংখ্যালঘু সরকারে মন্ত্রিপরিষদ মন্ত্রী হন। রাজনীতিতে যোগদানের আগে তিনি পেশায় একজন আইনজীবী এবং অধ্যাপক ছিলেন।

অনিতা বারবার তার ভারতীয় ঐতিহ্যকে স্মরণ করেছেন। প্রবাসী ভারতীয় দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মতো অনুষ্ঠানে তিনি ভারতের সঙ্গে বারবার নিজের সম্পর্কের কথা তুলে ধরেছেন। কানাডার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনিতা ভারত-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কাজ করেছিলেন।

সাম্প্রতিক সাধারণ নির্বাচনে মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি ৩৪৩ টি আসনের মধ্যে ১৬৯ টিতে জিতেছিল। ১৭২টি সংখ্যাগরিষ্ঠ আসন থেকে তিনটি আসনে পিছিয়ে ছিল তারা। কিন্তু তা সত্ত্বেও লিবারেল পার্টি সরকার গঠন করে।  এই নিয়ে চতুর্থবার তারা সরকার গঠন করল।

Published by:

Share Link:

More Releted News:

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ