গাজা নীতির প্রতিবাদে বাইডেন প্রশাসন থেকে ইস্তফা আধিকারিকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেওয়া কর্মকর্তার নাম লিলি গ্রিনবার্গ কল। তিনি মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদেই এই পদত্যাগ।

লিলি তাঁর পদত্যাগপত্রে লিখেছেন যে, তিনি তাঁর বিবেকবোধের জায়গা থেকে বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি চালিয়ে যেতে পারেন না।এটা তাঁর বিবেক কে বাধা দেয়।তাই তিনি পদত্যাগ করছেন।

একটি মন্তব্যে বাইডেন সতর্ক করে বলেছিলেন, ‘ইজরায়েলের অস্তিত্ব না থাকলে বিশ্বে কোনো ইহুদি নিরাপদ থাকবেন না।’ বাইডেনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছিলেন লিলি। তিনি বলেছিলেন, বাইডেন যুদ্ধের জন্য ইহুদিদের নাম ব্যবহার করছেন। এটি ঠিক কাজ নয়।

এটা প্রথমবার নয়, এর আগেও প্রতিবাদ জানিয়েছেন লিলি। তিনি একজন ইহুদি।গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন এই বিষয়ে যেসব মন্তব্য করেছেন, তারও নিন্দা জানিয়েছিলেন তিনি।

সাত মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরোচিত হামলা চালিয়েছে ইজরায়েল। বাদ পড়ে নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইজরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। শুধু তাই নয় গাজায় ত্রাণ সরবরাহ কমেছে। এমনকি একমাত্র সম্বল ত্রানটুকুও কেড়ে নিচ্ছে ইজরায়েল। গাজায় ত্রাণ পৌঁছোনোর আগেই সেই ত্রাণ বাজেয়াপ্ত করছে ইজরায়েল। সেখানকার মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। প্রিয়জন হারানোর শোক তো আছেই সঙ্গে প্রত্যেক মুহূর্তে রয়েছে মৃত্যুভয়।ইজরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে নিজের অবস্থান পরিস্কার করেছে লিলি গ্রিনবার্গ কল।

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে কীর্তি আজাদ

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪