ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানীকে নিকেশ করল ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত অব্যাহত। উভয় দেশই একে অপরের ওপর বোমা বর্ষণ করছে। এদিকে শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের গিশা এলাকায় এক বিস্ফোরণে একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইজরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই আক্রমণটি ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ পরিচালনা করেছিল।

ইজরায়েলি আধিকারিকদের মতে, এই বিস্ফোরণের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত একজন পরমাণু বিজ্ঞানীকে খতম করা। প্রাথমিক তথ্য অনুসারে ওই বিজ্ঞানী নিহত হয়েছেন। যদিও ইরান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও বাড়িয়ে তুলেছে।

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ইজরায়েলি আক্রমণের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেছেন যে শান্তির একমাত্র পথ হল অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইজরায়েলি আক্রমণ বন্ধ করা। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন যে ইজরায়েলের আক্রমণ অব্যাহত থাকলে থাকলে ইরান আরও কঠোর জবাব দিতে বাধ্য হবে। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট ভাষায় বলেছেন যতক্ষণ না ইজরায়েল হামলা চালানো বন্ধ করবে ততক্ষণ আমেরিকা বা অন্য কোনও দেশের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে না।

তিনি বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা কারও সঙ্গে বিশেষ করে আমেরিকার সঙ্গে কথা বলতে চাই না। বরং আমেরিকা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমেরিকা অনেকবার এবং গুরুতর পর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়েছে, তবে আমরা স্পষ্টভাবে বলছি যতক্ষণ পর্যন্ত ইহুদিদের আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ আলোচনা বা কূটনীতির কোনও প্রশ্নই উঠবে না।

ইরানের বর্তমান অবস্থা ও ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে আরাঘচি বলেন, “ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, সাধারণ মানুষ বা হাসপাতালে করে না।” ইরানের বিদেশমন্ত্রী আমেরিকাকে ইজরায়েলের অংশীদার এবং আক্রমণাত্মক কর্মকাণ্ডে সহযোগী বলে ঘোষণা করেছেন।

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা