হিজবুল্লাহর আরও এক শীর্ষ কমান্ডারকে খতম করল ইজরায়েলি বাহিনী

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার দাবি করেছে যে, গতকাল সোমবার বৈরুত এলাকায় বিমান হামলার সময় হিজবুল্লাহর লজিস্টিক ইউনিটের প্রধান সুহেল হুসেইন হুসেইনিকে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ সদরদপ্তরের কমান্ডার সুহাইল হুসেইন হুসেইনি হত্যা করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ইজরায়েলি সামরিক বাহিনী। ইরান থেকে অস্ত্র সহবরাহ করতেন হুসেইন। সেইসঙ্গে হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটে তা পাঠাত।

ইজরায়েল-হামাসের যুদ্ধের বয়স বছর ঘুরেছে। ইতিমধ্যেই এই যুদ্ধে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ, নিহত হয়েছেন অসংখ্য মানুষ। কিন্তু দিন দিন এই যুদ্ধের তীব্রতা যেন ক্রমশ বাড়ছে। এখন ইজরায়েলের চোখ পড়েছে ইরান, লেবাননের উপর। ইতিমধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান-সহ ৭ কর্মকর্তা ইজরায়েলি বাহিনীর শিকার হয়েছেন এবং মারা গিয়েছেন। সপ্তাহ কয়েক আগে ইজরায়েলের রাতভোর বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। যদিও তাঁর দেহ কোনও আঘাত ছাড়াই উদ্ধার করা হয়েছে। হামলার ভয়াবহতায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় নাসরুল্লাহর। তাঁর মৃত্যুতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। ইতিমধ্যেই প্রতিশোধে নেমেছে। সম্প্রতি ইজরায়েলি বাহিনী খতম করেছে হিজাবুল্লাহর আরও শীর্ষ কমান্ডারকে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার দাবি করেছে যে, গতকাল সোমবার বৈরুত এলাকায় বিমান হামলার সময় হিজবুল্লাহর লজিস্টিক ইউনিটের প্রধান সুহেল হুসেইন হুসেইনিকে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী। অপারেশনের বিশদ বিবরণ শেয়ার করে, একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার, ৭ অক্টোবর বৈরুতে একটি কম্পাউন্ডে হামলা চালানো হয়েছিল, যাতে হুসেইনি নিহত হয়েছেন।

যদিও এখনও হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। আইএডি এক্স-এর একটি পোস্টে জানানো হয়েছে, “আইডিএফ হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সদর দফতরের প্রধান সোহিল হোসেন হোসেইনিকে হত্যা করেছে। গতকাল, গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট নির্দেশে, বিমানবাহিনীর যুদ্ধবিমান বৈরুত এলাকায় লক্ষ্যবস্তু করেছিল এবং হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের প্রধান কার্যালয়ের প্রধান সোহিল হোসেন হোসেইনিকে হত্যা করেছে।” এর আগে ৩ অক্টোবর, আইএএফ তাদের গাজা সরকারের প্রধান রাহি মুশতাহা সহ ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাসের তিন সিনিয়র নেতাকে হত্যার ঘোষণা করেছিল। উত্তর গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে হামলায় রাহি মুশতাহা এবং হামাসের অন্য দুই কমান্ডার সামেহ সিরাজ এবং সামেহ ওদেহ নিহত হয়েছেন। এই বছরের সেপ্টেম্বরে, লেবাননের বৈরুতে একটি “নির্ভুল স্ট্রাইক”-এ, ইজরাইল বাহিনী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও হত্যা করেছাল, যা ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীকে একটি বড় ধাক্কা দিয়েছে। হামাস ইজরায়েলের উপর নজিরবিহীন হামলা চালানোর পর প্রায় এক বছর ধরে মধ্যপ্রাচ্য একটি উত্তাল নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ইজরায়েলের হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়েছে। হামলাটি গাজায় যুদ্ধের সূত্রপাত করে, যার ফলে ৪১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত