আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেফতার হচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী? পরোয়ানা জারি আন্তর্জাতিক আদালতের

আন্তর্জাতিক ডেস্ক: চরম বিপাকে ‘যুদ্ধবাজ’ ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় গত এক বছরের বেশি হামলা চালিয়ে হাজার-হাজার নিরীহ মানুষকে হত্যার দায়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। শুধু বেঞ্জামিন নেতানিয়াহু-ই নয়, তাঁর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ ডিয়াব ইব্রাহিম আল মাসরি-র বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

গত বছরের ৭ অক্টোবর আচমকাই তেল আবিব-সহ ইজরায়েলের একাধিক শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলায় কয়েকশ ইজরায়েলি নাগরিক মারা যান। পাশাপাশি বেশ কয়েকজনকে বন্দি করে নিয়ে আসা হয়। ওই হামলার জবাব দিতে পরের দিন অর্থা‍ৎ ৮ অক্টোবর গাজায় পাল্টা চালায় ইজরায়েলি সেনা। তার পর থেকে গত এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে। ওই হামলায় ৪৫ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। যাদের সিংহভাগই মহিলা এবং শিশু।

গাজায় নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা ঠোকা হয়েছিল। পাল্টা বেশ কয়েকটি ইহুদি সংগঠনের তরফে ইজরায়েলে নিরীহদের উপরে হামলা চালানোর জন্য হামাস নেতা আল মাসরির বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। এদিন গণহত্যা যজ্ঞ চালানোর অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে যে, গ্যালান্ট ও নেতানিয়াহু ‘ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন।  খাদ্য, পানীয় জল, ওষুধ এবং চিকিৎসা পেতে বাধা দিচ্ছেন। বিদ্যু‍ৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে ফিলিস্তিনিদের জীবনকে নরকে পরিণত করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ