মায়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫৩ বেসামরিক নাগরিক

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠীকে দমনের নামে বিমান হামলা চালিয়ে ৫৩ নিরীহ বেসামরিক নাগরিকের প্রাণ নিল মায়ানমার সেনাবাহিনী। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুর পাশাপাশি কমপক্ষে ১৫ জন মহিলাও রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলির ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার নামে মঙ্গলবার সকালে পাজিগি শহরে আচমকাই বিমান হামলা চালায় মায়ানমারের সেনাবাহিনী। বিমান থেকে বিভিন্ন বাড়ির ওপরে এলোপাতাড়িভাবে বোমা বর্ষণ করা হয়। লাগাতার বোমা বর্ষণে কার্যত হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই প্রাণ নিয়ে পালাতে শুরু করেন। কিন্তু পালাতে গিয়ে বোমায় ছিন্নভিন্ন হয়ে যান বহু নিরীহ মানুষ। ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইদানিংকালে এমন প্রাণঘাতী হামলা চালায়নি সেনাবাহিনী।’

এদিন যে শহরে হামলা চালিয়েছে মায়ানমার সেনাবাহিনী সেই পাজিগি সামরিক জুন্টা সরকারের বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা সকাল সাতটা ৩৫ মিনিটে স্থানীয় একটি প্রশাসনিক ভবন উদ্বোধনের জন্য জড়ো হয়েছিলেন, তখনই ওই হামলা চালানো হয়। যুদ্ধ বিমানের পাশাপাশি এমআই-৩৫ হেলিকপ্টার থেকেও হামলা চলে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী