ভোটে হার অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রধানমন্ত্রী স্কট মরিনসনের

দিচ্ছেন ইস্তফা, দলের সভাপতি পদ থেকেও সরছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ নির্বাচনে পরাজিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিনসন। প্রধানমন্ত্রী পদে তিনি ইস্তফার কথা ঘোষণা করেছেন। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্কট মরিনসন জানিয়েছেন, তিনি এই পরাজয় স্বীকার করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার পাশাপাশি দল লিবারেল পার্টির সভাপতির পদ থেকেও তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। স্কট মরিসনের এই পরাজয় দলকে যে জোর ধাক্কা দিল, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।  ইস্তফার পাশাপাশি তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং দেশের ভাবী প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় বিদায়ী প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি এই পরাজয় স্বীকার করে নিচ্ছি। জয়ের কৃতীত্ব যেমন দল এবং আমার, পরাজয়ের প্রাথমিক দায় আমাকে নিতে হবে। নিতে হবে দলকেও। কোনও ভাবেই আমি এই দায় এড়িয়ে যেতে পারিনা।’

পাশাপাশি স্কট মরিনসন বলেন, ‘দল খুব শীঘ্রই বৈঠকে বসবে। ভোটের ফলাফল পর্যালোচনা করবে। ওই বৈঠকে আমি দলের সভাপতির পদ থেকে ইস্তফার কথা সরকারি ভাবে ঘোষণা করব। দলের পরবর্তী সভাপতি কে হবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। দায়িত্বে যিনিই আসুক না কেন বা দলে যাকেই পরবর্তী সভাপতি করুক না কেন, আমার আশা তিনি লিবারেল পার্টিকে যোগ্য নেতৃত্বে দেবেন।’

জাতীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করে গিয়েছে স্ত্রী ও মেয়ে। তাদের সেই পরিশ্রমের পরেও আমাকে ভোটে হারতে হয়েছে। এর পুরো দায় আমায় নিতেই হচ্ছে। স্ত্রী ও মেয়েকে অশেষ অশেষ ধন্যবাদ।’

আরও পড়ুন অস্ট্রেলিয়ার সৈকতে ডজনখানেক গলাকাটা পেঙ্গুনের দেহ, চাঞ্চল্য

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা