এই মুহূর্তে

ইরানিদের জন্য দরজা বন্ধ করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ ২৬ দিনে পা দিয়েছে। যুদ্ধ থামাতে এখন শুরু হয়েছে শর্ত আরোপ। দুই পক্ষই যুদ্ধ বন্ধ একে অপরের উপর চাপাচ্ছে শর্ত। এই আবহেই ইরানের নাগরিকদের জন্য পর্যটক ভিসায় প্রবেশ সাময়িকভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিএনএন সূত্রে খবর, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার জিনিস ঘোষণা করেছে।  

টনি বার্ক বলেছেন, অস্থায়ী ভিসায় আসা ইরানিদের একটি অংশ নির্ধারিত সময় শেষে দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি রয়েছে।  সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এই নিষেধাজ্ঞা  কার্যকর হবে। এই মাসের শুরুতে ফেডারেল সরকারের দ্রুত পাস করা একটি আইনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কর্তৃপক্ষকে নির্দিষ্ট কিছু দেশের পর্যটকদের প্রবেশ ছয় মাস পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা দেয়। আলবেনীয় সরকার এই উদ্বেগের কথা জানিয়েছে যে, কিছু অস্থায়ী ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা ভিসার  মেয়াদ শেষ হওয়ার পরেও দেশে থেকে যেতে পারেন অথবা মেয়াদ শেষ হয়ে গেলে দেশ ছাড়তে অক্ষম হতে পারেন। 

আরও পড়ুন: ইরান যুদ্ধের জেরে ধস পর্যটন ব্যবসায়, ৬০-৮০ শতাংশ বুকিং বাতিল

এই নিষেধাজ্ঞা বিশেষভাবে অস্ট্রেলিয়ার বাইরে থাকা সেইসব ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যারা ইরানি পাসপোর্টের  সঙ্গে যুক্ত ভিজিটর   ভিসা  পেয়েছেন। যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় আছেন বা ট্রানজিটে রয়েছেন, তারা এর আওতায় আসবেন না। জানানো হয়েছে অস্ট্রেলীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের নিকটাত্মীয়রাও এর আওতায় পড়বেন না।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পত্রপাঠ খারিজ করল ইরান

‘কোনও ষড়যন্ত্র নয়, জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের’, জানিয়ে দিল সিঙ্গাপুর পুলিশ

আমেরিকাকে পাল্টা চাপ তেহরানের, যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফার শর্ত বেঁধে দিল আমেরিকা

‘ইরানে হামলা বন্ধ করবেন না’, ট্রাম্পকে লাগাতার চাপ দিয়ে চলেছেন সৌদি যুবরাজ

যুদ্ধের মধ্যেই ইরানের নিরাপত্তা প্রধানের দায়িত্ব পেলেন মোহাম্মদ বাঘের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ