‘ইরানে হামলা বন্ধ করবেন না’, ট্রাম্পকে লাগাতার চাপ দিয়ে চলেছেন সৌদি যুবরাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা দুনিয়া মধ্যপ্রাচ্যের অশান্তির ইতি চাইলেও উল্টো পথে চলছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান। তিনি ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাগাতার চাপ দিয়ে চলেছেন। ইরানে বর্তমান শাসকদের ক্ষমতাচ্যূত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করা ঠিক হবে না বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন। যদিও ইরানের বিরুদ্ধে হামলায় উস্কানি দেওয়ার কথা অস্বীকার করেছেন সৌদি যুবরাজ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা চালায় মার্কিন ও ইজরায়েল সেনাবাহিনী। তার পর থেকে গত ২৫ দিন ধরে চলছে হামলা-পাল্টা হামলা। মার্কিন-ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি, নিরাপত্তা প্রধান আলি লারিজানি সহ শীর্ষ সামরিক কমান্ডাররা প্রাণ হারিয়েছেন। তিন হাজারের বেশি সামরিক ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বদলা নিতে সৌদি, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এমনকি বিশ্বের ২০ শতাংশ জ্বালানি যে জলপথ দিয়ে সরবরাহ হয় সেই হরমুজ প্রণালিও বন্ধ করে রেখেছে। ফলে বিশ্বের অধিকাংশ দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। চিন-ভারত সহ বেশ কয়েকটি দেশ ছাড়া অন্য কোনও দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা।

আমেরিকা ও ইজরায়েলের হামলার পরেই অবিযোগ উঠেছিল, ইরানে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে গত কয়েক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান। মার্কিন প্রেসিডেন্টকে তিনি ইরানে হামলা অব্যাহত রাখার জন্য চাপ দিয়ে চলেছেন।  সৌদি যুবরাজের যুক্তি, ‘ইরানে মার্কিন-ইজরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ এনে দিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি, যা এ শাসনের আমূল পরিবর্তন ছাড়া দূর করা সম্ভব নয়।’

 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা