যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফার শর্ত বেঁধে দিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর যুদ্ধ নয়, এবার থামতে চাইছে আমেরিকা।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে একটি শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন । সেই সঙ্গেই প্রায় এক মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আশা প্রকাশ করেছেন । এরই মধ্যে তেহরান ঘোষণা করেছে যে, তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ‘যারা শত্রু নয়’ সেই সমস্ত তেলবাহী জাহাজগুলোকে যেতে দেবে।  আন্তর্জাতিক একটি প্রতিবেদন অনুযায়ী, ১৫ দফার একটি শান্তি প্রস্তাব  পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে  আমেরিকা। 

নতুন করে সহিংসতা সত্ত্বেও একটি কূটনৈতিক সমাধানের এই প্রাথমিক ইঙ্গিত মিলেছে। ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ট্রাম্প বলেছেন,  আমেরিকা  ইরানের সঙ্গে  এই মুহূর্তে আলোচনা করছে। এমনকি তিনি এটাও বলেছেন, তেহরান এখন সমঝোতার ব্যাপারে আগ্রহী। যদিও ইরান কোনো আলোচনার কথা নিশ্চিত করেনি। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “তারা গতকাল এমন কিছু করেছে যা সত্যিই অসাধারণ। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং সেই উপহারটি আজ এসে পৌঁছেছে। আর এটি ছিল বিশাল অঙ্কের একটি উপহার।” তবে যাই হোক জেনে নিন আমেরিকার দেওয়া  শান্তি প্রস্তাবে কি রয়েছে।  

প্রস্তাবে কী রয়েছে?

 ইরান হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজকে নিরাপদে যাতায়াতের অনুমতি দেবে।

ভবিষ্যতে আর ইউরেনিয়ামের জোগান বাড়াবে না এবং   মজুত করা  পদার্থ হস্তান্তর করবে।

বাতিল করতে হতে পারে নাতানজ, ইসফাহান ও ফরদো- এই তিনটি পারমাণবিক ইউনিট ।

 ইরানের প্রক্সি নেটওয়ার্ক- অর্থ, অস্ত্র ও জঙ্গি মদত বন্ধ করতে হবে 

ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা, পাল্লা ও ব্যবহার সীমিত রাখার বিষয়েও আলোচনা হচ্ছে।

এই নিয়ম মানলে আমেরিকা কি করবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে… 

আমেরিকা ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

বুশেহরে ইরানের সিভিল নিউক্লিয়ার শক্তি উন্নয়নে সাহায্য করবে 

 

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে