শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: স্ত্রী জনপ্রিয় নায়িকা, অথচ স্বামী একজন প্রতারক! দেশজুড়ে প্রতারণা করে, লোক ঠকিয়ে শেষে রক্ষা হলো না তাঁর। গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার। গতকাল, শনিবার তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে গুলশান থানার পুলিশ। টানা ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে গতকাল, দুপুরে গুলশান-১ নং এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মির্জা আবুল বাশারকে গ্রেফতার করতে গিয়ে কালঘাম ছুটে যায় পুলিশের। কারণ তিনি বাড়ির বাথরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন। গোটা বাড়ি খুঁজেও সন্ধান পাওয়া যায়নি বাশারের। পরে গোপনে সন্ধান পেয়ে সেই সুড়ঙ্গ থেকে ওই প্রতারককে গ্রেফতার করে গুলশান থানার পুলিশ।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল মাথা এই মির্জা আবুল বাশার। তিনি আবার বিটিএল গ্রুপের সিইও পদেও রয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, কোরবানির গরু কেনার নামেও প্রতারণা করেছেন আবুল বাশার। এই সমস্ত মামলায় দীর্ঘদিন ধরেই ববির স্বামীকে খুঁজছিল পুলিশ। গতকাল, শনিবার তাঁর সন্ধান পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গুলশান থানার পুলিশ। সূত্রের খবর, আবুল বাশার দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সুকৌশলে প্রতারণার জাল বিছিয়ে আসছিলেন। তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন। এমনকী দোষীদের টাকার বিনিময়ে ছাড়িয়ে দেওয়া, ভুয়ো ব্যবসায় বিনিয়োগের মতো একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়েরও হয়। যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পডুন: চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

নায়িকা ববির স্বামীকে গ্রেফতার প্রসঙ্গে গুলশান থানার ওসি (অপারেশন) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ‘আমরা মির্জা বাশারকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। তাঁর বিরুদ্ধে প্রতারণা সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁর সন্ধান করছিলেন। শুক্রবার রাত থেকে আমরা তাঁর বাড়িতে অভিযান চালাই। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা নিশ্চিত ছিলাম যে তিনি এই বাড়িতেই রয়েছেন। এরপর তাঁর একজন ম্যানেজার ও স্টাফকে নিয়ে বাড়িতে বাশারকে আমরা খুঁজতে থাকি। কিন্তু তাঁকে না পেয়ে আমরা হতাশ হয়ে পড়েছিলাম। পরে তাঁকে বাড়ির বাথরুমের একটি সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয়।’

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও