চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনি জটিলতা আরও বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের। জমি সংক্রান্ত মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এবার তার বিরুদ্ধে আরও একটি নতুন অভিযোগ দায়ের হওয়ায় চাপে পড়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় সুমিত রায়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নতুন মামলা রুজু হয়েছে। এই মামলায় নাম জড়িয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরারও।

তদন্তকারীরা অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাশাপাশি দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা রুখতে তাঁর নামে লুক আউট সার্কুলারও জারি করা হয়। এদিকে আগাম জামিনের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সেই মামলার এখনও শুনানি হয়নি।

আরও পড়ুন: রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় দায়ের হওয়া জমি সংক্রান্ত দুর্নীতির মামলার তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে উঠে আসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের নামও। এবার সেই মামলায় রেশ কাটতে না কাটতেই খড়গপুর মহকুমার ডেবরা থানায় দায়ের হল আরও একটি নতুন অভিযোগ। সূত্রের খবর, এই অভিযোগে প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক গুরুতর আর্থিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। নতুন মামলাকে কেন্দ্র করে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

 

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো