এই মুহূর্তে




ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মার্কিন মুলুক থেকে তাড়াতে কোমর কষে ঝাঁপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক মাসে কয়েকশ অভিবাসীকে হাতে-পায়ে শিকল পরিয়ে নিজের দেশে ফেরত পাঠিয়েছেন। তার মধ্যে শতাধিক বাংলাদেশিও রয়েছেন। তবে ভাগ্য সুপ্রসন্ন জটিল রোগে আক্রান্ত ৬৪ বছরের মাসুমা খানের। আমেরিকার বন্দিশালায় (ডিটেনশন সেন্টার) ৩১ দিন কাটিয়ে আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। মুক্তি দেওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার আদালত মাসুমার বাংলাদেশে প্রত্যাবর্তনের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। বন্দিদশা কাটিয়ে ফের পরিজনদের কাছে ফিরতে পেরে খুশিতে উদ্বেল ৬৪ বছরের মাসুমা।

কি ঘটেছিল?

১৯৯৭ সালে কিডনি রোগে আক্রান্ত নয় বছরের মেয়ের চিকিৎসার জন্য ভ্রমণ ভিসায় আমেরিকায় এসেছিলেন মাসুমা। যুক্তরাষ্ট্রে আসার কিছুদিন পরই এক ‘বন্ধুভাবাপন্ন’ বাঙালির সঙ্গে আলাপ হয় তাঁর। ওই ব্যক্তি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মাসুমাকে গ্রিন কার্ড পাইয়ে দেবেন। পরবর্তীতে তিনি মাসুমার নামে ‘নূর জাহান’ পরিচয়ে ভুয়া পরিচয় তৈরি করে আশ্রয়ের আবেদন করেন এবং নকল পাসপোর্ট বানান। আশ্রয়ের আবেদন বাতিল হওয়ার পর তিনি মাসুমাকে আত্মগোপনে থাকতে বলেন। বহু বছর পর, স্বামীর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে গিয়ে মাসুমা জানতে পারেন তার নামে বহিষ্কারের (ডিপোর্টেশন) আদেশ রয়েছে। এরপর থেকে তিনি একাধিক আইনজীবীর সহায়তায় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালিয়ে যান।

২০২০ সাল থেকে মার্কিন ইমিগ্রেশন বিভাগ তাকে নিয়মিত বার্ষিক চেক-ইনে হাজিরা দিতে বলে। মাসুমার স্বামী ইশতিয়াক খান অভিবাসনের মর্যাদা সমন্বয়ের (স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট) জন্য আবেদন করেছিলেন। গত ৬ অক্টোবর লস এঞ্জেলেসে ইমিগ্রেশন অফিসে হাজিরা দিতে যান মাসুমা। তখনই তাকে আটক করেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা। আটকের পর মাসুমাকে ১০০ মাইল দূরে ক্যালিফোর্নিয়া সিটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওই বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাসুমাকে মুক্তি দেওয়ার দাবিতে সোচ্চার হন স্থানীয় কংগ্রেসওম্যান জুডি চু এবং সেনেটর অ্যাডাম শেফ। এছাড়া লসএঞ্জেলেসভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাউথ এশিয়ান নেটওয়ার্কও’ জটিল রোগে আক্রান্ত মাসুমার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিল। শেষ পর্যন্ত গত বুধবার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো কাউন্টি সুপিরিয়র আদালতের বিচারক মাসুমাকে বন্দিশালা থেকে মুক্তি দেওয়ার আদেশ দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

হিযবুত জঙ্গি হাদির উপরে গুলি, ঢাকা পুলিশের র‍্যাডারে দুই মক্ষীরানি শামান্তা-জুমা

দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান ইউনূস, রাজি নয় খালেদার দল

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার

ইরানে গ্রেফতার নোবেলজয়ী মানবাধিকার কর্মী, তোলপাড় আন্তর্জাতিক মহল

‘বায়রন’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা, নিহত তিন শিশুসহ ১৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ